বিনিয়োগকারীদের জন্য বন্ড একটি কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হাতিয়ার।
বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে। এর বিপরীতে সাধারণত দলিল বা স্থায়ী সম্পত্তি জামানত রাখা হয়।
শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য এক একটা বিনিয়োগ হাতিয়ার। প্রতিষ্ঠানের শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো শেয়ার। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের একটি উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে বন্ড। বন্ডের সুদের হার নির্দিষ্ট থাকে বলে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে। ফলে আয়ে অনিশ্চয়তা কম হয়। বন্ডের বিপরীতে স্থায়ী সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি জামানত রাখা হয়। তাই এটি বিনিয়োগকারীদের ঝুঁকি কমায়। এছাড়াও প্রতিষ্ঠানের অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ দেওয়া হয়। এসব সুবিধার পাশাপাশি বন্ডে কিছু অসুবিধাও রয়েছে।
এটি কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ড মালিকদের আয় হার কম হয়। তাছাড়া বন্ড মালিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয় ফলে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
