যে শেয়ারের মালিকগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু সবার শেষে নিট মুনাফায় অংশগ্রহণ করে তাকে সাধারণ শেয়ার বলে।
অগ্রাধিকার শেয়ারের দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে মালিকানা ও রূপান্তরযোগ্যতা।
অগ্রাধিকার শেয়ারের মালিকানা সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্রের মালিকদের মাঝামাঝি অবস্থানে বিবেচনা করা হয়। অন্যদিকে অনেক সময় নির্দিষ্ট সময় পর এ শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করা
বিনিয়োগকারীদের জন্য বন্ড একটি কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হাতিয়ার।
বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে। এর বিপরীতে সাধারণত দলিল বা স্থায়ী সম্পত্তি জামানত রাখা হয়।
শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য এক একটা বিনিয়োগ হাতিয়ার। প্রতিষ্ঠানের শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো শেয়ার। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের একটি উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে বন্ড। বন্ডের সুদের হার নির্দিষ্ট থাকে বলে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে। ফলে আয়ে অনিশ্চয়তা কম হয়। বন্ডের বিপরীতে স্থায়ী সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি জামানত রাখা হয়। তাই এটি বিনিয়োগকারীদের ঝুঁকি কমায়। এছাড়াও প্রতিষ্ঠানের অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ দেওয়া হয়। এসব সুবিধার পাশাপাশি বন্ডে কিছু অসুবিধাও রয়েছে।
এটি কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ড মালিকদের আয় হার কম হয়। তাছাড়া বন্ড মালিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয় ফলে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না।
যে বাজারে শেয়ার কেনা-বেচা করা হয় তাকে শেয়ার বাজার বলে।
শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে।
শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এক একটি বিনিয়োগ হাতিয়ার। প্রতিষ্ঠানের শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককের অংশ হলো শেয়ার। এসব বিনিয়োগ হাতিয়ারগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করা হয়। স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংস্থান করে। এছাড়া বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা করার জন্য একটি নির্দিষ্ট বাজারের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশের ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি কেনা-বেচা করা হয়। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে এ, বি, জি, এন এবং জেড ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
