বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন- কৃষিপণ্যের বাজারদর জানা, অনলাইনে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য, শপিংমল, ওষুধের দোকানের দৈনন্দিন বেচাকেনার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি খোলা, উপবৃত্তির কাজ, শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, অভিভাবককে বার্তা প্রেরণ, আপৎকালীন পাঠদানে কম্পিউটার ব্যবহার করী হয়। কম্পিউটার ব্যবহার করে অনলাইনে বিল পরিশোধ, টিকিট সংগ্রহ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়। তাছাড়াও সিনেমা ও নাটক দেখা, পত্রিকা পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার, চ্যাট জিপিটি ব্যবহারসহ আজকাল প্রায় সব ধরনের কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কিত জ্ঞান।
আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়েই উদ্ভাবন করা হয় বিভিন্ন প্রযুক্তি। প্রযুক্তি শুধু বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়। বিজ্ঞানের অগ্রগতিও প্রযুক্তির ওপর নির্ভরশীল। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন- বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের ধারণাকে কাজে লাগিয়ে ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, মোবাইল ইত্যাদি তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরাও প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন- খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তির নিরাপদ ব্যবহারে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেগুলো হলো-
১. মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির পাসওয়ার্ড গোপন রাখা
২. বিভিন্ন সেবার জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা।
৩. কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার এবং নিয়মিত স্ক্যান করা।
৪. সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য বিনিময় করার ক্ষেত্রে সতর্ক থাকা।
৫. মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ইন্টারনেট ইত্যাদি অতিমাত্রায় ব্যবহার থেকে বিরত থাকা।
৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই করে লাইক, কমেন্ট ও শেয়ার করা।
৭. অপ্রয়োজনে কোনো সাইটে প্রবেশ থেকে বিরত থাকা।
৮. ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের T জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
দৈনন্দিন জীবনে প্রযুক্তির চারটি ব্যবহার হলো-

১. সিসিটিভি ক্যামেরার সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নজরদারি করা ও অপরাধী শনাক্ত করে অপরাধের তদন্ত করা হয়।
২.ড্রোনের সাহায্যে সিনেমার শুটিং, উদ্ধার কাজ, সীমান্ত ও বন রক্ষার কাজ করা হয়।
৩. স্যাটেলাইটের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস ও দেশের নিরাপত্তার নজরদারি করা হয়।
৪. মাইক্রোওয়েভ ব্যবহার করে খাবার গরম করা, কেক-বিস্কুট বানানো ও ল্যাবরেটরিতে গবেষণামূলক কাজ করা হয়।
প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে তিনটি করণীয় হলো-
১. মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির পাসওয়ার্ড গোপন রাখা।
২. কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার এবং নিয়মিত স্ক্যান করা।
৩.সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য বিনিময় করার ক্ষেত্রে সতর্ক থাকা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে উদ্ভাবিত তিনটি প্রযুক্তি হলো-
১. বিদ্যুৎ, ২. বাষ্পীয় ইঞ্জিন ও ৩. দূরবীক্ষণ যন্ত্র।
-প্রযুক্তির অতি ব্যবহারের ফলে সৃষ্ট তিনটি স্বাস্থ্যঝুঁকি হলো-
১. নিদ্রাহীনতা,
২. পিঠ ও ঘাড়ে ব্যথা এবং
৩. চোখের সমস্যা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মহাকাশের যেসব বস্তু খালি চোখে দেখা যায় না সেসব বস্তু অনুসন্ধানে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।
বিদ্যুতকে কাজে লাগিয়ে উদ্ভব হয়েছে এমন তিনটি প্রযুক্তি হলো- '
১. বৈদ্যুতিক বাতি,

২. পাখা ও
৩. রেফ্রিজারেটর।
বাষ্পীয় ইঞ্জিনের তিনটি ব্যবহারক্ষেত্র হলো-
১. কল কারখানা,
২. রেলগাড়ি ও
৩. জাহাজ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।
আমরা টেলিভিশন, রেডিয়ো, খবরের কাগজ, বাবা, মা, বন্ধু এবং বই থেকে নানা রকমের তথ্য পাই।
ভুল তথ্য আদান-প্রদান করলে যে ধরনের সমস্যা হতে পারে তা হলো-
১. ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে।
২. নানাবিধ অপরাধ সংগঠিত হতে পারে।
৩. পরীক্ষা বা যেকোনো বিষয়ে প্রস্তুতি খারাপ হতে পারে।
৪. সঠিক সময়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে পারেন।
প্রযুক্তির অতি ব্যবহারে শিশুদের যে ধরনের ক্ষতি হয় তা হলো-
১. সঠিক শারীরিক বিকাশ ব্যাহত হয়।
২. মানসিক ঝুঁকির মধ্যে পড়ে।
৩. বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

প্রযুক্তির অপব্যবহারে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কমাতে-
১. নিয়মিত বিরতি নিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে।
২. মোবাইল, কম্পিউটার ব্যবহারের সময় চোখের সঠিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩. দীর্ঘ সময় বসে কাজ না করে-হালকা ব্যায়াম করতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে বুঝায় প্রযুক্তি এমনভার্যেও ব্যবহার করা যাতে নিজের ও অন্যের কোনো ক্ষতি না হয় একট তথ্য সুরক্ষিত থাকে।
প্রযুক্তি অতি ব্যবহারের ফলে তিনটি স্বাস্থ্যগত ঝুঁকি হলো-
১. নিদ্রাহীনতা,
২. পিঠ ও ঘাড়ে ব্যথা ও
৩. চোখে সমস্যা।
প্রযুক্তি অতি ব্যবহারের ফলে তিনটি সামাজিক ঝুঁকি হলো-
১. পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া।
২. বাস্তব জীবনের যোগাযোগ ও মেলামেশা কমে যাওয়া।
৩. তথ্য চুরি ও অনলাইন হয়রানির ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান।
প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও এরা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়েই উদ্ভাবন করা হয়। বিভিন্ন প্রযুক্তি। যেমন- বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের ধারণারে কাজে লাগিয়ে ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, মোবাইল ইত্যাদি তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরাও প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন- খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এভাবে বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর সম্পর্কযুক্ত।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে
সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক।
ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের উপায়গুলো হলো-
১. ইন্টারনেট সংযোগসহ মোবাইল বা কম্পিউটার নিতে হবে।
২. কম্পিউটার বা মোবাইলে থাকা যেকোনো ব্রাউজার (যেমন:৪ গুগল, ক্রোম) খুলতে হবে।
৩. ব্রাউজারে ঠিকানার ঘরে যেকোনো একটি সার্চ ইঞ্জিনের ঠিকানাও (যেমন: www.google.com) লিখতে হবে।
৪. এবার সার্চ বাক্সে যা প্রয়োজন সে অনুযায়ী তথ্য দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এতে করে স্ক্রিনে অনেক তথ্য প্রদর্শিত হবে।
৫. কয়েকটি ওয়েব সাইটের ঠিকানায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
14

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews