বর্ণনামূলক প্রশ্ন ও সমাধান

Updated: 8 months ago
উত্তরঃ

বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক হলো, শাড়ি। বর্তমানে কম বয়সী মেয়েরা সালোয়ার-কামিজ পরতে পছন্দ করেন। অনেকে বোরকা ও হিজাব পরেন। ছোট মেয়েরা ফ্রক ও স্কার্ট পরে। আর বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশির ভাগ মেয়েই শাড়ি পরেন। অন্যদিকে, বাংলাদেশের পুরুষেরা গ্রামাঞ্চলে ও বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসের কাজে তারা শার্ট-প্যান্ট পরেন। অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি-পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন। আর পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবি ও টুপি পরেন।

Jubair Hasan
Jubair Hasan
10 months ago
উত্তরঃ

মাছ ও ভাত বাঙালির প্রধান খাবার। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও-মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। এছাড়া বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি। যেমন- দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। মুসলিমরা ঈদের দিনে সেমাই এবং শবেবরাতে হালুয়া তৈরি করেন। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুড়কি তৈরি করেন। আর বড়দিন উপলক্ষে খ্রিষ্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন।

Jubair Hasan
Jubair Hasan
10 months ago
উত্তরঃ

সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। বাঙালি সংস্কৃতির উপাদান চারটি। যথা- ১. বাংলা ভাষা, ২. পান্তা ভাত, ৩. লোকসংগীত ও ৪. গ্রাম্য মেলা।
আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পালা-পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয়। লোকসংগীত বাংলাদেশের প্রাণ। ক্ষেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়। নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়। তেমনই এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলরা গান গায়। জারি, সারি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা আমাদের প্রধান লোকসংগীত। এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগান, কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে।

Jubair Hasan
Jubair Hasan
10 months ago
উত্তরঃ

লোকসংগীত বাংলাদেশের প্রাণ। কৃষক ক্ষেতে লাঙল দিতে দিতে গান গায়। আর মাঝি নৌকা বাইতে বাইতে গান গায়। আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করার কারণ লেখা হলো-

১. আমাদের সংস্কৃতি আমাদের প্রাচীন ঐতিহ্যের ধারক।
২. সংস্কৃতির মাঝেই আমাদের স্বকীয়তা বিদ্যমান।
৩. সংস্কৃতিকে রক্ষা করতে পারলেই আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারব।
৪. আমরা সংস্কৃতিকে রক্ষা করব। কারণ সংস্কৃতি আমাদের পরিচয়।

Jubair Hasan
Jubair Hasan
10 months ago
73

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews