মাছ ও ভাত বাঙালির প্রধান খাবার। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও-মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। এছাড়া বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি। যেমন- দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। মুসলিমরা ঈদের দিনে সেমাই এবং শবেবরাতে হালুয়া তৈরি করেন। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুড়কি তৈরি করেন। আর বড়দিন উপলক্ষে খ্রিষ্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন।
Related Question
View Allসংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন।
ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি।
আমাদের রাষ্ট্রভাষা বাংলা।
শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক।
ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও স্কার্ট পরে।
বাংলাদেশের পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!