বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। বলের মাত্রা যত বেশি, বস্তুর ওপর প্রভার তত বেশি।
আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করি। যদি প্যাডেলে কম মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল কম গতিতে চলে। যদি প্যাডেলে বেশি মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল বেশি গতিতে চলে। অর্থাৎ বিভিন্ন মাত্রায় বল প্রয়োগে সাইকেলের গতি কম-বেশি হয়।
আমরা যখন ফুটবল খেলি তখন যে মাত্রায় বল প্রয়োগ করি তার উপর ফুটবলের গতি নির্ভর করে। অর্থাৎ ফুটবলে আস্তে লাথি দিলে কম দূরত্ব এবং জোরে লাথি দিলে বেশি দূরত্ব অতিক্রম করে।
Related Question
View Allবল প্রয়োগ করে বস্তু যায় সরানো ।
বলের মাত্রা যত বেশি, বস্তুর ওপর প্রভাব তত বেশি
একটি বস্তুর পৃষ্ঠ যে দিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে।
পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে।
কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে।
বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!