বসবাসের উপযোগী একটি নতুন বাড়ি তৈরির জন্য মি. তাহসান সাহেব একটি জমি নির্বাচন করেন। কতিপয় বিষয় বিবেচনায় রেখে তিনি বাড়ি নির্মাণের জন্য স্থানটি নির্বাচন করেছেন। যেমন- ঐ জমির মাটি সমতল এবং সেখানে প্রয়োজনীয় পানি, আলো ও বাতাসের পর্যাপ্ততা রয়েছে। তার স্ত্রী বাড়ির সামনে ফুল বাগান এবং পিছনে বিভিন্ন ফলের গাছ লাগাবেন বলে স্থির করেছেন।

Updated: 1 year ago
উত্তরঃ

প্রকৃতির মূল উপাদান চারটি।

উত্তরঃ

মানুষের জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত। প্রকৃতির চারটি মূল উপাদান হলো- মাটি, পানি, বায়ু ও আলো। আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের ওপর নির্ভর করেই পৃথিবীতে মানব বসতি সম্ভব হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে তাহসান সাহেব পরিবেশের ওপর ভিত্তি করে বাড়ি নির্মাণ করেছেন।

মানুষের জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির চারটি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু ও আলো। আলো এবং তাপের মূল উৎস হলো সূর্য। মাটিতে জন্মানো গাছপালা, পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের ওপর নির্ভর - করেই পৃথিবীতে মানুষের বসতি গড়ে উঠেছে। উদ্দীপকে তাহসান সাহেব তার বাড়ি নির্মাণের জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে মাটির সমতা, প্রয়োজনীয় পানির পর্যাপ্ততা, আলো ও বাতাসের পর্যাপ্ততা প্রভৃতি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে তাহসান সাহেবের স্ত্রী বাড়ির সামনে ও পিছনে ফুল ও ফলের বাগান করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তা পরিবেশেরই উপাদান। এগুলো তাদের বাড়ির পরিবেশ সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে।

উত্তরঃ

উক্ত বিষয়ের অর্থাৎ পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর।

মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে। পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা মানুষের জীবন নানাভাবে প্রভাবিত হয়। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির ওপর বেশি নির্ভরশীল ছিল। জীবনধারণের জন্য প্রকৃতি থেকেই সে সবকিছু সংগ্রহ করেছে। ঘরবাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করেছে। মাটিকে সে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এছাড়া মানুষ যখন চাষাবাদ শুরু করে তখন বনবাদাড় পরিষ্কার করে ফসলের জমি তৈরি এবং বন্য পশুকে পোষ মানিয়ে উৎপাদনের কাজে লাগিয়েছে। আবার মানুষ গাছপালা রোপণ করে নিজেদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছে। উদ্দীপকে তাহসান সাহেব বাড়ি নির্মাণের জন্য সমতল মাটি, আলো ও বাতাসের পর্যাপ্ততা রয়েছে এমন জায়গা নির্বাচন করেছেন। এসবই পরিবেশের উপাদান। এসব উপাদানের সাথে যেমন তাহসান সাহেবের সাথে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। তেমনি সব মানুষের সাথেই পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। পরিশেষে বলা যায়, পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক অবিচ্ছেদ্য।

175

মানুষ নিজস্ব পরিবেশে বাস করে। পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব;
  • পরিবেশগত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারব;
  • পরিবেশগত সমস্যার প্রভাব বিশ্লেষণ করতে পারব;
  • বাংলাদেশের পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বর্ণনা করতে পারব;
  • পরিবেশগত সমস্যার উপর প্রতিবেদন তৈরি করতে পারব;
  • পরিবেশ বিষয়ে সচেতন হব।

Related Question

View All
উত্তরঃ

মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করছে। পানির শক্তি কাজে লাগিয়ে বড় বড় কলকারখানা চালাচ্ছে, শহর গড়ছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বানিয়ে নিজেদের আরাম বাড়িয়েছে। এভাবে ক্রমেই মানুষ তার প্রয়োজনমতো প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে।

889
উত্তরঃ

চিত্রে পরিবেশগত সমস্যা তথা পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে।
আমরা জীবনের জন্য পানি পান করি এবং শ্বাস-প্রশ্বাস নিই। এ দুটি উপাদান দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগবালাইয়ে ভুগছে এবং অকালে মৃত্যুবরণ করছে। ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে হয়। যার ফলে গড়ে উঠেছে অনেক কলকারখানা। এসব কলকারখানার বেশির ভাগ গড়ে ওঠে নদীর উপকূলে। ফলে এর দূষিত বর্জ্য পানিতে মিশে নদীর পানি দূষিত করে। অপরদিকে কলকারখানার কালো ধোঁয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। এভাবে অপরিকল্পিত শিল্পায়ন একটি দেশের পানি ও বায়ু দূষিত করে পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি করে। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে, কারখানার বিষাক্ত কালো ধোঁয়া বাতাসে মিশে বায়ুদূষণ করছে। এতে কারখানার বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করছে। দৃশ্যমান চিত্রে পানি ও বায়ু এ দুটি মৌলিক উপাদান দূষিত হচ্ছে।

436
উত্তরঃ

উক্ত সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণ থেকে উত্তরণের জন্য আমার মতো অনেক শিশুর বেশকিছু করণীয় আছে বলে মনে করি।
পরিবেশ আমাদের সবার। তাই এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য সবাইকে নিজ নিজ জায়গা হতে সচেতন হয়ে ভূমিকা পালন করতে হবে। যেমন আমরা অযথা গাছ কাটব না। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না। যেখানে সেখানে ময়লা ফেলব না। বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব। কোনো জলাধারে নোংরা ফেলব না। গাছ লাগাব ও গাছের যত্ন নেব। প্রকৃতির কাছাকাছি থাকব। মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হব। নিজের খাবার, পোশাক ও. অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। যেসব গাড়ি কালো ধোঁয়া ছাড়ে, সেগুলো বন্ধ করতে শিক্ষক ও বড়দের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেব।
অতএব বলা যায়, আমি বা আমার মতো শিশুর উল্লিখিত পদক্ষেপগুলো নিজ অবস্থান হতে গ্রহণের মাধ্যমে পরিবেশগত সমস্যা সমাধানে ভূমিকা রাখব।

388
উত্তরঃ

কমানুষ যখন থেকে চাষবাস করে স্থিতিবস্থায় এসেছে, তখন থেকেই প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে।

606
উত্তরঃ

প্রকৃতির চারটি মূল উপাদান হলো- মাটি, পানি, বায়ু এবং আলো। মানুষ মাটিকে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মাটির উপর জম্মানো গাছপালা, পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। পানি, বাতাস ও তাপের হ্রাস-বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। অতএব বলা যায়, প্রকৃতির মূল উপাদানসমূহ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে।

809
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews