বস্তি হচ্ছে নিম্নমানের লোকজনের এক ধরনের বসতি। এগুলো সাধারণত শহরের বসতিতে দেখা যায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট
শহরে বস্তি বেশি দেখা যায়। আমাদের দেশে কোনো একটি শহরের লক্ষণ বা উপসর্গ হচ্ছে ঐ শহরে বস্তি দৃষ্টিগোচর হওয়া। সাধারণত শহরে ফাঁকা জমিজমা থাকে না। দরিদ্র শ্রেণির লোকদের
বসতি নির্মাণে অনেক বেশি অসুবিধা হয়। ফলে তারা রেল লাইনের দু'পাশে এবং নোংরা, পরিত্যক্ত জায়গায় আবার কোথাও কোথাও আবাসিক এলাকার রাস্তার পাশ দিয়ে বসতি গড়ে তুলে। এদের ঘরগুলো সন্তা বা ফেলে দেওয়া নির্মাণসামগ্রী দিয়ে তৈরি দুর্বল কাঠামোর। সেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যসম্মত পর্যাপ্ত সংখ্যক ল্যাট্রিন নেই এবং বিশুদ্ধ খাবার পানির কোনো ব্যবস্থা নেই। গ্রাম থেকে বেশির ভাগ দরিদ্র শ্রেণির লোক শহরে এসে এখানে আশ্রয় গ্রহণ করে। কারণ যারা শহরে আসে তারা কেউ ঠেলাগাড়ি চালক, কেউ রিকশা চালক, কেউ তরকারি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা, কেউবা আবার কুলি মজুর, কেউ আবার গার্মেন্টসে কাজ করে। এদের অধিকাংশেরই আয় খুবই নিম্ন। যার কারণে এদের শহরে এসে বাসা ভাড়া করে থাকার মতো অর্থ থাকে না। তাই বস্তিতে এরা বাস করে। অর্থাৎ বস্তিই হচ্ছে এদের একমাত্র আশ্রয়স্থল। কোনো একটি শহরে যখন আমরা যাবো তখন সর্বপ্রথম এ দৃশ্যই আমাদের চোখে পড়বে।
এদের ঘরবাড়িগুলো অন্যান্য বিলাসবহুল ঘরবাড়ির চেয়ে ব্যতিক্রম।
এদের ঘরবাড়িতে বসবাস উপযোগী সামান্য সুযোগ-সুবিধা নেই। বিভিন্ন রকম প্রতিকূলতা উপেক্ষা করে এরা এখানে বসবাস করে। গ্রাম থেকে এসব দরিদ্র শ্রেণির লোকেরা শহরে আসে শুধু উপার্জন করার নিমিত্তে। কিন্তু তাদের যা আয় হয় তা দিয়ে ভালোভাবে থাকার মতো আয় হয় না। তাই তাদের সর্বশেষ আশ্রয়স্থল এই বস্তি।
তাছাড়া ধনী, মধ্যবিত্ত শ্রেণির লোকদের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে এসব নিম্নশ্রেণির লোক। এ কারণে শহরে এসব বস্তির দৃশ্য সর্বদাই দৃশ্যমান হয়। এই দৃশ্য দেখেই আমরা শহরকে চিনতে পারব। সুতরাং বলা যায় যে, "বস্তি হচ্ছে শহরের উপসর্গ"।
Related Question
View Allমুসলিম সভ্যতায় (অষ্টম শতাব্দী থেকে) নগরায়ণের প্রসার ঘটে।
মাটির উর্বরাশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।
উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন- যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। যেমন- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!