বাংলাদেশের 'দীপ্ত' নামক প্রতিষ্ঠানটি সরকারিভাবে এবং উজ্জীবন নামক আরেকটি প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হয়। দুটি প্রতিষ্ঠানই শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পল্লি উন্নয়নের কাজ করে। কাজের ধরন এক হলেও ঢাকা জেলায় তারা আলাদা আলাদাভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করে। কিন্তু কুমিল্লা জেলায় তারা পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে কাজ করে। যেমন: দীপ্ত নামক প্রতিষ্ঠানটি শিক্ষা বিষয়ে সচেতনতার কাজ করলে উজ্জীবন শিক্ষার মান উন্নয়নে কাজ করে। পাঁচ বছর পর বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গেছে যে, কুমিল্লা জেলায় একই সময়ে যতটুকু অগ্রগতি সাধিত হয়েছে ঢাকা জেলা সেখানে পিছিয়ে আছে। পারস্পরিক সহযোগিতার অভাবে একই কাজ তারা আলাদাভাবে করায় কেউই কাঙ্ক্ষিত অগ্রগতি সাধন করতে পারেনি। শিখনফল

বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির সমন্বিতভাবে নাকি এককভাবে কাজ করা উচিত? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত 'দীপ্ত' ও 'উজ্জীবন' নামক প্রতিষ্ঠান দুটির সমন্বিতভাবে কাজ করা উচিত।

'দীপ্ত' নামক প্রতিষ্ঠানটি সরকারি প্রতিষ্ঠান এবং 'উজ্জীবন' নামক প্রতিষ্ঠানটি বেসরকারি প্রতিষ্ঠান। আর এ কারণেই বাংলাদেশের উন্নয়নে এ দুটি সংস্থার সমন্বিতভাবে কাজ করা উচিত। বেসরকারি সংস্থাসমূহকে সরকারের কাছ থেকে প্রকল্প অনুমোদন ও কর্ম এলাকা নির্ধারণ করে নিতে হয়। সরকার অনুমোদিত এনজিওসমূহের আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান প্রদান করে। এতে করে সংস্থাসমূহের কর্মসূচি বাস্তবায়ন, নতুন কর্মসূচি গ্রহণ ও অধিক সেবা প্রদান সম্ভব হয়। আবার বেসরকারি সংস্থাগুলোর পরীক্ষামূলক প্রকল্পগুলোর সাফল্য, ব্যর্থতা, গুরুত্ব ইত্যাদি উপলব্ধি করে সরকারি পর্যায়ে সেগুলো গ্রহণ বা বর্জন করা হয়। সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচি যেমন: দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা প্রভৃতি কার্যক্রমে বেসরকারি সংস্থাগুলো সরকারের কাজে সহায়ক ভূমিকা পালন করছে।

সরকারি ও বেসরকারি সংস্থা হিসেবে 'দীপ্ত' ও 'উজ্জীবন' নামক প্রতিষ্ঠান দুটির সমন্বিতভাবে কাজ করার সুফল উদ্দীপকেও ফুটে উঠেছে। উদ্দীপকের বর্ণনানুযায়ী ঢাকা জেলায় প্রতিষ্ঠান দুটি আলাদাভাবে কাজ করে এবং কুমিল্লা জেলায় সমন্বিতভাবে কাজ করে। পাঁচ বছর পর বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা যায়, ঢাকা জেলার চেয়ে কুমিল্লা জেলার বেশি অগ্রগতি সাধিত হয়েছে।

পরিশেষে বলা যায় যে, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিতভাবে কাজ করার সুফল অনেক। আর এ কারণেই 'দীপ্ত' ও 'উজ্জীবন' নামক প্রতিষ্ঠান দুটির সমন্বিতভাবে কাজ করা উচিত।

230

Related Question

View All
উত্তরঃ

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 

'৬৯' এর গণ আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। এর আগে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে।

4.5k
উত্তরঃ

উদ্দীপকের 'আলোর দিশারী' সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।

বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়, যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত থাকে। বাংলাদেশে বেসরকারি সংস্থাসমূহ বিভিন্ন আর্থ- সামাজিক কর্মকাণ্ড যেমন- দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সংস্থাসমূহ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ নানা ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে দেশে রেজিস্ট্রিকৃত প্রায় ২,৫০০ দেশি-বিদেশি বেসরকারি সংস্থা প্রায় দুই কোটি উপকারভোগী তৈরি এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যেমনটি উদ্দীপকেও দেখা যায়।

উদ্দীপকে লক্ষণীয় যে, নিরক্ষরতা, অনুর্বর জমি, মূলধনের অভাব ইত্যাদি কারণে নীলফামারী জেলার খানাবাড়ি গ্রামের মানুষ দারিদ্র্যের শিকার। এমতাবস্থায় 'আলোর দিশারী' নামক স্থানীয় একটি সংস্থা গ্রামের মানুষের মাঝে শিক্ষার বিস্তার, মূলধন যোগান, ফসলের চারা বিতাড়ন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে। ফলে কিছুদিন পর দেখা যায়, গ্রামের অধিকাংশ মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্ট যে, 'আলোর দিশারী' নামক সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।

274
উত্তরঃ

বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উদ্দীপকে উল্লেখিত সংস্থা অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

সমকালীন বাংলাদেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে অনেক বেসরকারি সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এসব সংস্থা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের পাশাপাশি তাদের মানসিক, দৈহিক, পারিবারিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা চালায়। পাশাপাশি এসব বেসরকারি সংস্থা গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও প্রচুর অর্থ ব্যয় করে। ফলে গ্রামে রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে সমকালীন বাংলাদেশের সমাজকাঠামো নানাভাবে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য বিমোচন প্রতিটি ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা অনস্বীকার্য।

295
উত্তরঃ

স্থানীয় সরকারব্যবস্থার প্রথম সোপান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী লোক, প্রভাবশালী পরিবার থেকে আগত। এরা মূলত গ্রামীণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থান নেয়। গ্রামের নানা রকম উন্নয়নমূলক কাজ ক্ষমতাসীন সরকার এদের মাধ্যমেই সম্পন্ন করে থাকে।

578
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews