বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য

Updated: 1 month ago
উত্তরঃ

সূচনা: সুজলা, সুফলা, শস্য-শ্যামলা, সোনার দেশ- বাংলাদেশ। প্রকৃতি তার উদার অকৃপণ হাতে অপরূপ সৌন্দর্য আর মাধুর্য দিয়ে সাজিয়েছে এ দেশকে, করেছে সজীব ও সমৃদ্ধ।

বাংলাদেশের আয়তন ও অবস্থান: বাংলাদেশ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ সত্তর বর্গকিলোমিটারের ছোটো একটি দেশ। উত্তরে ভাওয়াল ও মধুপুর গড়। দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর আর তার কোল ঘেঁষে সুন্দরবন। পূর্বে আসামের সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে ঠিক যেন প্রহরীর মতো। পাহাড়, মাটি, সাগর, সমতল- এসব বৈচিত্র্যের মাঝেই ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতি এ দেশকে করেছে অনন্য। সাগরের গর্জন মুখরতা, পাহাড় আর বনাঞ্চলের সবুজ-শ্যামল স্নিগ্ধতা নদীমাতৃক এ দেশকে করেছে বৈচিত্র্যময়, রূপসি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড়ো এই ম্যানগ্রোভ বন মূলত বিখ্যাত 'সুন্দরী' গাছের জন্য। এছাড়া রয়েছে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, নানা জাতের পাখি, বানর, অজগর সাপ- সব মিলিয়ে সুন্দরবনে ঘটেছে ভয়ংকর আর সুন্দরের বিচিত্র সমাবেশ।

বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলের সৌন্দর্য: বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার সমুদ্র উপকূলে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সৈকত। ফেনিল সাগরের বুকে জেগে রয়েছে ছোটো ছোটো অনেক দ্বীপ। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৈকত জুড়ে ছড়িয়ে আছে অপূর্ব কারুকার্যময় সব শৈবাল। সাগরের সঙ্গে উপকূল এলাকায় বসবাসকারী দ্বীপাঞ্চলবাসীর নিবিড় সখ্য। তবে মাঝে মাঝে সাগর প্রবল আক্রোশে ভাসিয়ে নিয়ে যায় সব। তবুও নতুন আশায় বুক বাঁধে এখানকার অকুতোভয় মানুষ। সাগরের উত্তাল ঢেউয়ে আবার দুলে ওঠে জেলে নৌকা।

বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য: পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকাজুড়ে পাহাড় আর সবুজের হাতছানি। আঁকাবীকা পাহাড়ি পথ বেয়ে বেয়ে চলেছে পাহাড়ি নদী। পাহাড়ের কোল ঘেঁষে আদিবাসীদের বসবাস। এরাও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার। সিলেট অঞ্চলেও রয়েছে বেশকিছু ছোটো পাহাড়। বাংলাদেশের পাহাড়গুলো বিচিত্র সব বন্য প্রাণীর আশ্রয়স্থল।

বাংলাদেশের গ্রামের সৌন্দর্য: বাংলাদেশ বলতে মূলত গ্রামবাংলাকেই বোঝায়। সীমিত কিছু শহর কিংবা উপশহর বাদ দিলে পুরো দেশটা গ্রামের সৌন্দর্যে নিটোল। যতদূর দৃষ্টি যায়- সবুজ মাঠ, আর সোনালি শস্যের উঁকিঝুঁকি। মেঠো পথের ধারে হয়তো বা একাকী দাঁড়িয়ে ছায়া দিচ্ছে বিশাল বট কিংবা অশ্বত্থ গাছ। গাছপালায় ঘেরা ছোটো ছোটো ঘরগুলো ছায়াময়, শান্ত। পুকুর, নদী, বিল কিংবা ঝিলে ফুটে আছে শাপলা। গোধূলিবেলায় রাখাল মাঠ থেকে গোরু নিয়ে ফেরে। চাষি ফেরে ঘরে। পাখিদেরও নীড়ে ফেরার পালা। চারদিকে এক মোহনীয় আলো ছড়িয়ে সূর্য অস্ত যায়। বাঁশবাগানের মাথায় তখন চাঁদের উঁকিঝুঁকি। উঠোনে গাছের ছায়ার ফাঁকে ফাঁকে জোছনার আলো নানা আকৃতি নেয়। চলে আলো-আঁধারের অপূর্ব খেলা।

বাংলাদেশের নদীর সৌন্দর্য: নদীমাতৃক বাংলার মাটিকে উর্বর করেছে অসংখ্য নদী-উপনদী। নদীবাহিত পলিমাটিতেই বাংলাদেশ হয়েছে শস্য-শ্যামলা। একেক নদীর জল একেক রঙের। নদীপথে রং-বেরঙের পাল উড়িয়ে চলে সারি সারি নৌকা। সে দৃশ্য অপরূপ।

বাংলাদেশের ঋতুর সৌন্দর্য: বাংলার বুকে ছয়টি ঋতু পালাবদলের খেলায় বৈচিত্র্যময় রূপের পসরা নিয়ে আসে। গ্রীষ্মে বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যায় অপরূপ সবুজ-শ্যামল শোভা। গ্রীষ্মের রুক্ষতার পর বর্ষা নিয়ে আসে মেঘময় দিন আর অঝোর বৃষ্টি। প্রকৃতিতে জাগে সজীবতা। ফুলের বনে দোলা লাগে, পালটে যায় প্রকৃতির চেনা রূপ। প্রবল বর্ষণে কখনো কখনো নেমে আসে বন্যা। ঝকঝকে নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ। শিউলি আর কাশফুলের শুভ্র হাসি নিয়ে আসে শরৎ। হেমন্তে ঘরে ঘরে ফসল ওঠে। নবান্ন উৎসবে মুখরিত হয় গ্রামবাংলা। হেমন্তে প্রকৃতি থাকে শান্ত, সৌম্য। শীত আসে হিমেল হাওয়ার পরশ নিয়ে। ভোরে ঘন কুয়াশার আবরণের অন্তরালে প্রকৃতি যেন তার সব সাজসজ্জা ছুড়ে ফেলে। অন্যদিকে, নানা রকম শাকসবজি আর রং-বেরঙের ফুলের শোভায় এসময় ভরে ওঠে প্রকৃতি। বসন্তে প্রকৃতিতে জাগে দারুণ চাঞ্চল্য। গাছে গাছে কচি সবুজ পাতার শিহরন। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর শিমুলের ডালে ডালে লাগে লাল ফুলের আগুন। কোকিলের কুহুতান জানিয়ে দেয় ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। লক্ষ তারার মেলায় ছেয়ে যায় রাতের আকাশ।

উপসংহার: বাংলাদেশের প্রকৃতির এ বিচিত্র আর অপরূপ সৌন্দর্যের আলপনা এ দেশের মানুষের মনকেও করেছে সৌন্দর্যের পূজারি, উদার, ভাবুক আর দেশপ্রেমে উদ্‌বুদ্ধ। তাই কবি জীবনানন্দ দাশের মতো আমরাও বলে উঠি-

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
17
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews