বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ-নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। প্রচুর খাল-বিল ও জলাশয় আছে। আবার উত্তর-পূর্বে আছে হাওড়-বাঁওড়। এসব কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আবার দেশের দক্ষিণ-পশ্চিমে আছে উপকূলীয় বনাঞ্চল, যেখানে জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি। তেমনি বড় জলোচ্ছ্বাসের সংখ্যাও কম নয়। দক্ষিণে ঢাল হয়ে সুন্দরবন আমাদের এসব দুর্যোগ থেকে অনেকখানি রক্ষা করে।
Related Question
View Allপৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে।
উত্তর অঞ্চলের ভূমি কিছুটা উঁচু।
গ্রীষ্মকালে অনেক গরম পড়ে।
দক্ষিণ অঞ্চলের ভূমি বেশ নিচু।
কোনো এলাকায় গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়।
প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!