আকস্মিকতার ইংরেজি হচ্ছে Chance ।
কোনো ঘটনা ঘটা অসম্ভব অথবা নিশ্চিত এ দুই অবস্থাকেই যখন অস্বীকার করে সম্ভব বলে বিবেচনা করা হয়, তাকে সম্ভাবনা বলে। সম্ভাবনা পরিমাপের দুটি নিয়ম নিচে উল্লেখ করা হলো-
১। অনুকূল বিকল্পের সংজ্ঞাকে লব ধরে এবং মোট বিকল্পের সংখ্যাকে হর ধরে যে ভগ্নাংশটি দাঁড়ায় তা সব ঘটনার সম্ভাবনার মাত্রা প্রকাশ করে।
২। দুটি ঘটনা একসাথে ঘটা সম্ভব না হলে তাদের মধ্যে যে কোনোটি ঘটার সম্ভাবনার মাত্রা হবে দুটি স্বতন্ত্র সম্ভাবনার যোগফলের সমান।
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যক্রমের আকস্মিকতা ও সম্ভাবনা বিষয়ের মিল রয়েছে। নিচে এ বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
যুক্তিবিদ্যায় 'আকস্মিকতা' কথাটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে; যথা- ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে, "কোনো একটি ঘটনা বা একাধিক ঘটনার সংমিশ্রণেই আকস্মিকতার সৃষ্টি হতে পারে। কারণ যখন আমাদের জানা । থাকে না, এমন ঘটনা ঘটে যাওয়াকেই বলা হয় আকস্মিকতা।" এ ধরনের ঘটনাকে আকস্মিক বলার কারণ হচ্ছে, এগুলো আমাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। ব্যাপক অর্থে, কোনো একটি একক ঘটনাও আকস্মিক হতে পারে। অন্যদিকে যুক্তিবিদ মিল সংকীর্ণ অর্থে আকস্মিকতার অর্থ প্রকাশ করতে গিয়ে বলেন, "দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর যদি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কোনো যুক্তি খুঁজে পাওয়া না যায় তবে তা হবে আকস্মিকতা।" অর্থাৎ যেসব ঘটনা ঘটার কোনো হেতু বা কারণ খুঁজে পাওয়া যায় না তা-ই হচ্ছে আকস্মিক ঘটনা।
অন্যদিকে যে তত্ত্ব অনুসারে যেকোনো ঘটনা ঘটায় অসম্ভাব্যতা ও নিশ্চয়তার স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয় তাকে সম্ভাব্যতা বলে। এ অর্থ সম্ভাব্যতার তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটা অসম্ভব এ কথা যেমন বিবেচনা করা হয় না, তেমনি নিয়মিতভাবে ঘটনা ঘটবে- এ কথাও বিবেচনা করা হয় না। যেমন- বিভিন্ন তথ্যের সমাবেশ ঘটিয়ে ধারণা করা হয়, আগামীকাল বৃষ্টি হতে পারে। পরের দিন সত্যিই বৃষ্টি হলো। ফলে বক্তব্যটি সত্য বলে প্রমাণিত হলো।
উদ্দীপকে নির্দেশিত আকস্মিকতা ও সম্ভাবনার তুলনামূলক পার্থক্য নিচে আলোচনা করা হলো-
⇨ আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা। অন্যদিকে সম্ভাব্যতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা।
⇨ আকস্মিকতা ব্যাপারটি কোনো স্বতন্ত্র ঘটনা বা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঘটনা সমষ্টির ক্ষেত্রেই কেবল আমরা আকস্মিকতার কথা বলে থাকি। কিন্তু সম্ভাব্যতার বিষয়টি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
⇨ আকস্মিকতা হচ্ছে দুটি বা ততোধিক ঘটনাবলির মধ্যকার প্রমাণ বা যাচাইবিহীন সংযোগ। অন্যদিকে, সম্ভাব্যতার ক্ষেত্রে ঘটনাবলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতায় প্রাপ্ত আংশিক জ্ঞান প্রমাণ হিসেবে কাজ করে।
⇨ মিল-এর মতে, আকস্মিকতা কোনো একক ঘটনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে না। দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রেই আকস্মিকতার সৃষ্টি হয়। কিন্তু সম্ভাব্যতা যেমনিভাবে একক ঘটনার ক্ষেত্রে দেখা দিতে পারে, তেমনিভাবে দেখা দিতে পারে দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রে।
⇨ আকস্মিকতা হচ্ছে এমন ব্যাপার, যা সম্পর্কে আমরা প্রস্তুত থাকি না। অথবা অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে গেলে আমরা তাকে আকস্মিক বলে মনে করি। আর সম্ভাব্যতা হচ্ছে এমন বিষয়, যেটি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু তা ঘটা বা না ঘটা সম্পর্কে আমরা নিশ্চিত নই।
Related Question
View Allযে ঘটনার কার্যকারণ আমাদের জানা নেই, এমন ঘটনাকেই আমরা আকস্মিক ঘটনা বলে থাকি এবং এমন ঘটনা ঘটাকেই বলা হয় আকস্মিকতা।
যে তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটার অসম্ভাব্যতা ও নিশ্চয়তা স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয়, তাকে সম্ভাব্যতা বলে। 'সম্ভাব্যতা' কথাটিকে লৌকিক ও বৈজ্ঞানিক- এ দুই অর্থে প্রকাশ করা যায়। লৌকিক অর্থে সম্ভাব্যতা বলতে আমরা বুঝি, যেখানে কোনো ঘটনা না ঘটার চেয়ে ঘটার বিষয়টিই বিশ্বাস্য মনে করা হয়। আর বৈজ্ঞানিক অর্থে সম্ভাব্যতা বলতে বোঝায় যে, ঘটনাটি ঘটা অসম্ভব নয় আবার ঘটতেও পারে।
সুতরাং সম্ভাব্যতা হচ্ছে এমন একটি বিষয়, যেখানে আমরা ঘটনা অথবা ঘটনা সংযোগের কারণ সম্পর্কে নিশ্চিত হতে না পেরে ঘটনা সম্পর্কে অনুমান করি।
উদ্দীপকের শিক্ষকের মন্ত্রীর অনুষ্ঠানে না আসার ধারণা হয়েছিল। কারণ, শিক্ষামন্ত্রী মহোদয় সদয় 'সম্ভাবনামূলক' আশ্বাস দিয়েছিলেন। ফলে কলেজের এক শিক্ষকের ধারণা হয়েছিল, মন্ত্রী মহোদয় আসবেন না। আমরা জানি, যে তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটার অসম্ভাব্যতা ও নিশ্চয়তার স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয় তাকে সম্ভাব্যতা বলে। এ অর্থে সম্ভাব্যতার তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটা অসম্ভব, এ কথা যেমন বিবেচনা করা হয় না, তেমনি নিয়মিতভাবে ঘটবে, এ কথাও বিবেচনা করা হয় না। যেমন- বিভিন্ন তথ্যের সমাবেশ ঘটিয়ে ধারণা করা হয়, মন্ত্রী মহোদয় আসতেও পারেন, আবার না-ও আসতে পারেন। এ ক্ষেত্রে সম্ভাব্যতার গাণিতিক দিক বিশ্লেষণে মন্ত্রীর আসার সম্ভাবনাকে '০' (শূন্য) ধরা হয়েছে। তাছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, যখন কোনো একটি ব্যাপার ঘটবে বলে আশা করা যায়, অথচ ঘটনাটি ঘটার ঐ আশা নিশ্চয়তার চেয়ে কম থাকে, তখন সেই অবস্থাকে সম্ভাবনা বলে।
সুতরাং সম্ভাবনা হলো একটি মাত্রার ব্যাপার, যা অসম্ভবের চেয়ে ভালো কিন্তু নিশ্চয়তার চেয়ে মন্দ। তাই মন্ত্রীর অনুষ্ঠানে আসার সম্ভাব্যতাকে গাণিতিক দিক থেকে '০' (শূন্য) ধরায় মন্ত্রীর অনুষ্ঠানে না আসার ধারণা হয়েছিল। 'সম্ভাব্যতা' হলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার প্রকাশ। কারণ যথার্থ জ্ঞানের অভাবে সবসময় সব ক্ষেত্রে এবং সব বিষয়ে আমরা নির্ভুল মত প্রকাশ করতে সক্ষম হই না।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, শিক্ষামন্ত্রী মহোদয় সদয় 'সম্ভাবনামূলক' আশ্বাস দেওয়ার কারণেই কলেজের নবীনবরণ অনুষ্ঠানে না আসার ধারণা হয়েছিল।
উদ্দীপকের অধ্যক্ষ মহোদয় মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে আসার সম্ভাবনাকে শতভাগ বলেছেন- এ মতের সাথে সম্ভাব্যতার আলোকে একমত প্রকাশ করা যেতে পারে। কেননা যে তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটায় অসম্ভাব্যতা ও নিশ্চয়তার স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয়, তাকে সম্ভাব্যতা বলে। ফলে অধ্যক্ষ মহোদয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আসার সম্ভাব্যতার নিশ্চয়তাকে গাণিতিক দিক বিবেচনা করে শতভাগ নিশ্চিতের কথা বলেছেন, কারণ মন্ত্রী মহোদয় সদয় 'সম্ভাবনামূলক' আশ্বাস দিয়েছেন। কেননা শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলে, মন্ত্রী মহোদয় আসতেও পারেন, না-ও আসতে পারেন, যা কিনা কোনো ঘটনা ঘটার অসম্ভাব্যতাকে প্রকাশ করছে।
একটি উদাহরণের সাহায্যে বলা যায়, মন্ত্রী মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থাকার 'সম্ভাবনামূলক' আশ্বাস দিয়েছেন। এখন আমরা গাণিতিক দিক থেকে যদি অনুপস্থিতিকে '০' (শূন্য) এবং উপস্থিতিকে '১০০' ধরি, তবে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা '১' থেকে '৯৯' পর্যন্ত যেকোনো স্তরে হতে পারে। কিন্তু উল্লেখ্য, সংখ্যাটি যদি '১০০' হয়, তাহলে ঐ ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা সম্পূর্ণ নিশ্চিত।
সুতরাং উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, অধ্যক্ষ মহোদয় মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে আসার সম্ভাবনাকে গাণিতিক দিক থেকে বিচার করে '১০০' ধরে তার উপস্থিতিকে শতভাগ নিশ্চিতের কথা বলেছেন।
প্রখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও সম্ভাবনা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
আকস্মিকতাকে বাতিল করা বা বর্জন করাই হচ্ছে আকস্মিকতা অপনয়ন। আকস্মিকতা অপনয়ন পদ্ধতিটি একটি নীতির উপর. প্রতিষ্ঠিত। নীতিটি হচ্ছে, যদি দুটি ঘটনার মধ্যে নিছক আকস্মিকতার সম্পর্ক থাকে, তাহলে তাদের মধ্যে ঘন ঘন সংযোগ ঘটবে না। যদি তাদের সংযোগ ঘন ঘন হয়, তাহলে সম্ভবত তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। আর যদি তাদের মধ্যে সংযোেগ মাঝেমধ্যে হয়, তাহলে সম্ভবত তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই। অর্থাৎ আকস্মিকতা অপনয়ন পদ্ধতির সাহায্যে একটি ঘটনা সুনির্দিষ্টভাবে কোন কারণের জন্য যে ঘটেছে, তা নির্দেশ করা সম্ভম্ব। আর এ অর্থেই বলা যায়, কোনো ঘটনা আকস্মিকভাবে ঘটে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!