যে বাজারে শেয়ার কেনা-বেচা করা হয় তাকে শেয়ার বাজার বলে।
শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে।
শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এক একটি বিনিয়োগ হাতিয়ার। প্রতিষ্ঠানের শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককের অংশ হলো শেয়ার। এসব বিনিয়োগ হাতিয়ারগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করা হয়। স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংস্থান করে। এছাড়া বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা করার জন্য একটি নির্দিষ্ট বাজারের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশের ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি কেনা-বেচা করা হয়। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে এ, বি, জি, এন এবং জেড ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
