বাংলাদেশের সাথে অনেক দেশের বৈদেশিক বাণিজ্য রয়েছে। বাংলাদেশ পূর্বে ব্যাপক হারে পাট, চা, চামড়া ইত্যাদি কৃষিজাত পণ্য রপ্তানি করলেও বর্তমানে তৈরি পোশাক, নীটওয়্যার, ঔষধ প্রভৃতি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। জনশক্তি রপ্তানির মাধ্যমে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তবুও বাংলাদেশের রপ্তানি অপেক্ষা আমদানির পরিমাণ অনেক বেশি।

Updated: 5 months ago
উত্তরঃ

যখন এক দেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্যের আদান-প্রদান হয়, তখন তাকে বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়াসহ আসিয়ান (ASEAN) সদস্যভুক্ত হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে, ২০১৮-১৯ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করেছে, যা মোট আমদানি ব্যয়ের শতকরা ২৯.৪৩ ভাগ এবং আর্থিক মূল্য ১২,০৩৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব খাত নিয়ামক ভূমিকা পালন করছে তন্মধ্যে রেমিটেন্স অন্যতম। এটি অর্জিত হয় জনশক্তি রপ্তানির মাধ্যমে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের বহুলোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাছাড়া এদেশে বেকারত্ব সমস্যাও প্রকট। এমতাবস্থায় এদেশ থেকে দক্ষ, আধাদক্ষ বহুলোক বিদেশে কর্মরত রয়েছে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রাই রেমিটেন্স; যা এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াচ্ছে। ধারণা করা হয় যে, এদেশ থেকে স্বল্প দক্ষ জনশক্তি রপ্তানি মোট জনশক্তির ৫০ শতাংশের বেশি। এদেশ থেকে সর্বাধিকসংখ্যক কর্মী নিয়োজিত রয়েছে সৌদি আরবে এবং সর্বাধিক রেমিটেন্সও আসে সৌদি আরব থেকে। ২০১৮-২০১৯অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের মোট পরিমাণ ১১,৮৬৮.৯৭মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই এসব জনগোষ্ঠীকে দক্ষ করে মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে বিদেশে প্রেরণ করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যেতে পারে। গত কয়েক বছর আগে সারাবিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলে। এর ফলে বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলেও বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল। কারণ হিসেবে বিভিন্ন অর্থনীতিবিদ বলেছেন প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিটেন্সই এ দেশের প্রবৃদ্ধিকেই সচল রেখেছিল। তাই বলা যায়, বৈদেশিক মুদ্রা অর্জনে জনশক্তি রপ্তানির ভূমিকা অপরিহার্য।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি হয় ঐ দেশের আমদানি-রপ্তানি বিবেচনা করে। যখন আমদানির তুলনায় রপ্তানি বেশি হয় তখন ঐ দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এ কারণে প্রতিটি দেশই রপ্তানি বাড়ানোর চেষ্টা করে।

বাংলাদেশে যেসব পণ্য উৎপন্ন হয় তার মধ্যে তৈরি পোশাক, পাট, চা, চামড়া প্রভৃতি রপ্তানি করা যায়। এসব পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত পণ্যগুলোর যেসব এলাকায় চাহিদা রয়েছে ঐসব এলাকা চিহ্নিত করে সেখানে রপ্তানি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আবার শিল্পে যেসব দ্রব্য উৎপাদন হয় এবং যার কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে হয় সেক্ষেত্রেও আমদানিযোগ্য কাঁচামাল কম আমদানি করে উক্ত কাঁচামাল এদেশেই উৎপাদনের ব্যবস্থা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের একটি বড় শিল্পখাত হলো তৈরি পোশাক শিল্প। এ শিল্পের বাণিজ্য সারাবিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে। কিন্তু এ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তুলা, সুতা, বস্তু প্রভৃতি বাইরে থেকে আমদানি করতে হয়। যার ফলে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং বেশি মূল্যে রপ্তানি করতে হয়। ফলে প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকতে হয়। কাজেই যেসব পণ্য এদেশ থেকে রপ্তানি করার যোগ্য সেসব পণ্য স্বল্পমূল্যে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি বৃহৎ বাজার রয়েছে ইউরোপ ও আমেরিকাতে। কিন্তু শুধু পোশাকের ওপর বাণিজ্য করলে চলবে না। পাশাপাশি কৃষিজাত পণ্য পাট, চা. চামড়া প্রভৃতির উৎপাদন বৃদ্ধি করে চাহিদাপূর্ণ অঞ্চলে রপ্তানির ব্যবস্থা করতে হবে। এছাড়া বর্তমান ঔষধ ও মৎস্য শিল্পের একটি বিরাট সম্ভাবনার দ্বার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে। তাই এ শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।
সুতরাং বলা যায়, পণ্যের বহুমুখীকরণ অর্থাৎ বিভিন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারলে এদেশের রপ্তানি বাণিজ্যকে চাঙ্গা করা যাবে বলে আমি মনে করি।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
33
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক।
যেকোনো দেশের শিল্প স্থাপিত হলে সেখানে প্রচুর জনবল নিয়োগ হয়। একটি শিল্পপ্রতিষ্ঠানে প্রচুর শ্রমিক কাজ করে। বিভিন্ন বিভাগে বিভিন্ন যোগ্যতার জনবল শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত থাকে। অর্থাৎ যে অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান বেশি সে অঞ্চলে কাজের সুযোগও বেশি থাকে।
তাই বলা যায় শিল্প কর্মসংস্থানের সহায়ক হিসেবে কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
98
উত্তরঃ

উদ্দীপকে 'ক' দেশটি হলো বাংলাদেশ।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে রপ্তানি দ্রব্যের মধ্যে বেশিরভাগই কৃষিজদ্রব্য, পাট, চা, চিংড়ি, তামাক প্রভৃতি। তবে বর্তমানে তৈরি পোশাক, কাগজ, রেয়ন প্রভৃতি দ্রব্যের মতো শিল্পজাত পণ্যও রয়েছে। কিন্তু বাংলাদেশের আমদানি বাণিজ্যের ৭৫ ভাগই শিল্প পণ্য, খনিজ তেল, ঘড়ি, ফ্রিজ, ক্যালকুলেটর প্রভৃতি। এদেশের রপ্তানির চেয়ে আমদানি পণ্যের আধিক্যই বেশি। তাই বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য সর্বদাই প্রতিকূল অবস্থায় থাকে। এদেশের নিজস্ব বিমান ব্যবস্থা ও জাহাজ কম থাকায় বৈদেশিক বিমান কোম্পানি ও জাহাজের ওপর নির্ভরশীল হতে হয়।

বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ বিশেষ করে চীন, মায়ানমার, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বৈদেশিক বাণিজ্য নীতি হিসেবে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির প্রতি নজর দেওয়া হয়েছে। এছাড়া জনশক্তি রপ্তানি, বাণিজ্যের গতি, বাণিজ্য এলাকার বিস্তৃতি প্রভৃতি বৈশিষ্ট্য বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ফুটে ওঠে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
116
উত্তরঃ

উদ্দীপকে 'ক' দেশটি হলো বাংলাদেশ।
বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা যেমন কম তেমনি উৎপাদনও আশানুরূপ নয়। বাংলাদেশের অপ্রচলিত পণ্যের মধ্যে তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে খ্যাতি লাভ করেছে। তৈরি পোশাকের আইটেমের সংখ্যা বাড়িয়ে নতুন নতুন ডিজাইনের সংযোজন ঘটিয়ে এবং গুণগত মান বৃদ্ধি করে এর রপ্তানি আরও বৃদ্ধি করা সম্ভব। চিংড়ি বাংলাদেশের আরেকটি রপ্তানি পণ্য। যুক্তরাষ্ট্র, জাপান, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, হংকং প্রভৃতি দেশে বাংলাদেশের চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। নিবিড় চাষ পদ্ধতি ও সঠিক ভূমিনীতি প্রণয়নের মাধ্যমে এদেশে চিংড়ি উৎপাদন ও রপ্তানি বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। মধ্যপ্রাচ্যের কতিপয় দেশ, ভারত ও অন্যান্য দেশে বাংলাদেশের কাঁচা শাকসবজি, ফলমূল, পান, গোল আলু প্রভৃতি দ্রব্য রপ্তানি করা হয়। উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এসব দ্রব্যের রপ্তানি কাড়ানো সম্ভব। বিশ্ববাজারে বাংলাদেশের হস্তশিল্পজাত পণ্যদ্রব্য ক্রমশ সুনাম অর্জন করে চলছে এবং এগুলোর বাজার প্রসারিত হচ্ছে। বাঁশ, বেত, রশি, পাট, বিভিন্ন প্রকার ধাতব পদার্থ, কাঠ প্রভৃতি দ্বারা তৈরি নানা প্রকার শৌখিন হস্তশিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা বিশ্বের অনেক দেশে রয়েছে।

পরিশেষে বলা যায়, বিগত প্রায় দুই দশক যাবৎ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গঠন ও বিন্যাসের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে। অপ্রচলিত পণ্যদ্রব্যের প্রাধান্য ও রপ্তানি সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক বাজার ও দেশের অভ্যন্তরে বিদ্যমান পরিস্থিতিকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে এসব রপ্তানি পণ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি বহুলাংশে বাড়ানো সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
99
উত্তরঃ

দুইটি শক্তিশালী রাষ্ট্রের সীমানায় অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
150
উত্তরঃ

পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল।
পার্বত্য এলাকা ভূ-প্রকৃতি বন্ধুর। আর এ ধরনের ভূ-প্রকৃতিতে যেকোনো ধরনের পরিবহন পথ নির্মাণ অত্যন্ত ব্যয় বহুল। বাংলাদেশে স্থল পরিবহনের মধ্যে উল্লেখযোগ্য হলো রেলপথ ও সড়কপথ। আর এ দুই ধরনের পথের জন্য সমতল ভূমি উপযোগী। পার্বত্য চট্টগ্রাম এলাকা উঁচু-নিচু ও পর্বতময় হওয়ায় সেখানে পরিবহন ব্যয়বহুল।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
118
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews