চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত কার্যক্রমকে খুচরা ব্যবসায় বলে।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। বাংলাদেশে পাট শিল্প, নরওয়েতে মৎস্য শিল্প, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প গড়ে ওঠার পেছনে এরূপ কারণ বিদ্যমান। নেপাল ভূবেষ্টিত রাষ্ট্র হওয়ায় বৈদেশিক বাণিজ্যে সুবিধা করতে পারছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো আবহাওয়া ও ভূপ্রকৃতির কারণে কৃষিতে পশ্চাৎপদ।
উদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন।
জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
উদ্দীপকের জনাব আওলাদ বাংলাদেশের জনসম্পদকে কেন্দ্র করে ঢাকায় একটি পোশাক কারখানা গড়ে তোলেন যার লক্ষ্য ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো। এখানে জনসংখ্যা অধিক হওয়ায় কম মজুরিতে পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। ঢাকায় পোশাক কারখানা স্থাপনে জনাব আওলাদ মূলত জনসম্পদ বিবেচনা করেছেন। আর জনসম্পদ অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়। তাই বলা যায়, জনাব আওলাদ পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন।
উদ্দীপকে জনাব আওলাদের কাজকে উদ্যোগ বলা গেলেও জনাব সেজাদের কাজকে উদ্যোগ বলা যায় না।
কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। উদ্যোগের সাথে নতুন চিন্তা, নতুন কিছু করার বিষয় জড়িত। যা প্রয়োজন অথচ নেই, যা নতুন করে শুরু করলে তা ব্যক্তি বা পরিবারের জন্য, দেশ ও দশের জন্য, ব্যবসায়ের জন্য বা এমন কোনো ক্ষেত্রের জন্য মঙ্গলকর হবে- এমন কিছু করার চেষ্টা-প্রচেষ্টা উদ্যোগ হিসেবে বিবেচিত। উদ্যোগের সাথে ইতিবাচক কিছু করার সম্পর্ক বিদ্যমান।
উদ্দীপকের জনাব আওলাদ নিজস্ব প্রচেস্টায় বাংলাদেশের জনসম্পদকে কেন্দ্র করে ঢাকায় একটি পোশাক কারখানা গড়ে তোলেন। তার কারখানার উৎপাদিত পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। ফলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতিতে তার উদ্যোগটি ভূমিকা রাখছে। তাই জনাব আওলাদের কাজকে উদ্যোগ বলা যায়। অন্যদিকে জনাব সেজাদ উক্ত পোশাক কারখানার একজন কর্মকর্তা। তিনি জনাব আওলাদের নির্দেশমতো কর্মীদেরকে দিয়ে পোশাক উৎপাদন করে জনাব আওলাদকে সহযোগিতা করেন। যেহেতু কোনো নতুন চিন্তা মাথায় রেখে সেজাদ কাজ সম্পাদন করছে না কিংবা তার কাজের সাথে নতুন কিছু করার বিষয় জড়িত নয়। তাই জনাব সেজাদের কাজকে উদ্যোগ বলা যায় না।
সুতরাং উদ্দীপকে জনাব আওলাদের কাজকে উদ্যোগ বলা গেলেও জনাব সেজাদের কাজকে উদ্যোগ বলা যায় না।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!