বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে নেতৃত্বদান, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনা করা ইত্যাদি দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হলো বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ সংস্থা। এটি দেশে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এটি হলো দেশে জাতীয় পর্যটন সংস্থা। ১৯৭৩ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অধ্যাদেশ-১৯৭২ অনুযায়ী এটি প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ দেশি- বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি দেশ। এতসব গৌরবময় ও ঐতিহ্যবাহী বিষয়কে সামনে রেখে বাংলাদেশে গঠন করা হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (BPC)। বাংলাদেশ পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যেই মূলত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠিত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!