সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কি.মি.। বাংলাদেশ অংশে এই বনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কি.মি. (৬২%)। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।
ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর "The open Source from the Source." গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে। সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ লাভ করেছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এবং ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপান এবং ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক এলাকা।
বর্তমান আওয়ামী লীগ সরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক উন্নয়নে শীর্ষ ১০টি মহাপ্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচ মেগাপ্রকল্পের নাম হলো-
১. পদ্মা সেতু (মুন্সিগঞ্জ-শরীয়তপুর ও মাদারীপুর)
২. মেট্রোরেল (ঢাকা)
৩. রামপাল বিদ্যুৎ প্রকল্প (বাগেরহাট)
৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (পাবনা)
৫. পায়রা গভীর সমুদ্র বন্দর (পটুয়াখালী)
চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এর দৈর্ঘ্য ৩৬৮ বর্গ কি.মি.। বিলটি তিনটি জেলা পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এর অংশবিশেষ জুড়ে অবস্থান করছে। এই বিলের ওপর দিয়েই আত্রাই নদী বহমান।
বাংলাদেশের বর্তমান মোট নদীবন্দর ৩৩টি। সর্বশেষ সিরাজগঞ্জের মেঘাই ঘাট-নাটুয়ার পাড় নদীবন্দর। পাঁচটি নদী বন্দরের নাম হলো: নারায়ণগঞ্জ, গোয়ালন্দ, চাঁদপুর, বাঘাবাড়ী, নরসিংদী।
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫টি থেকে ৫০টি করা হয় (১০ বছরের জন্য)। ১৭তম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসনের মেয়াদ ২৫ বছর করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটে 'টেস্ট মর্যাদা' লাভ করে ২৬ জুন, ২০০০। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। । এশিয়া কাপ ২০১৮ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। ভারত ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ রানার্স আপ হয়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। (৯ম)। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টির করার উদ্দেশ্যে এই সংস্থা গঠিত হয় এবং জাতিসংঘ “লীগ অব নেশন্স" এর স্থলাভিষিক্ত হয়।
ASEAN তথা Association of South East Asian Nations ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জার্কাতায়। এর সদস্য সংখ্যা ১০টি (মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন)। ভৌগোলিকভাবে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের অতি নিকটে।
এ বছর ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে। বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এই পুরস্কার পেলেন রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে।
ভারতের বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মূর্মু (১৫তম)। ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সিল্ক রুট' এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরের অঞ্চলকে সংযুক্ত করে একটি প্রাচীন বাণিজ্যিক পথ। প্রায় চার হাজার মাইল দীর্ঘ এই পথের নামকরণ করা হয় সিল্কের নামানুসারে। প্রধান পণ্য সিল্ক ছাড়া অন্যান্য পণ্য আনা নেওয়া হত এ পথে। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিনান্ড ভন রিথোফেন।
হোয়াইট হাউজ = মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর স্থপত্তি জেমস হোবান।
এলিসি প্যালেস = ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর স্থপতি আরমেন্ড ক্লাউট মালট।
বাকিংহাম প্যালেস = লন্ডনের স্বরাষ্ট্র এবং প্রশাসনিক সদর দপ্তর বাকিংহাম প্যালেস। ওয়েস্ট মিনিস্টার শহরে এটি অবস্থিত। এটি ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ / বাসভবন।
মার্ক টোয়েন = মার্ক টোয়েন একজন মার্কিন রম্য লেখক ও সাহিত্যিক। তার আসল নাম স্যামুয়েল ল্যাঙ্গহোন ক্লিমেন্স।
মাদার তেরেসা = মাদার তেরেসার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ। তিনি আলবেনিয়ায় ১৯১০ সালে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে ভারতে আসেন এবং সেখানেই ৫ সেপ্টেম্বর ১৯৯৭ মৃত্যুবরণ করেন। তিনি ধর্মপ্রচারক ও 'দ্য মিশনারিজ অব চ্যারিটি' এর জন্য বিখ্যাত। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নেলসন ম্যান্ডেলা: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা (১৮ জুলাই ১৯১৮ থেকে ৫ ডিসেম্বর ২০১৩) দীর্ঘ ২৭ বছর কারাযাপনের পর ১৯৯০ সালে মুক্তি পান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে শাস্তিতে তিনি নোবেল পুরস্কার পান।
Related Question
View AllBRRI= Bangladesh Rice Research Institute
BRRI is located in Joydevpur, Gazipur.
Bangladesh Rice Research Institute = BRRI
FAO= Food & Agricultural Organization
FAO= Food and Agriculture Organization
It was founded on 16 October 1945. The FAO is composed of 195 members.
Its Headquarter is at Rome,Italy.
Food and Agriculture Organization
Food And Agricultural organisation
Food and agriculture organisation
Food and agriculture Organization
Food and Aagricultural Organization
Food authority organisation
United Nations Educational, Scientific and Cultural Organization
UNESCO= The United Nations Educational, Scientific and Cultural Organization
United nation educational,scientific,cultural organization
Random Access Memory
Random Access Memory
Random access memory
Random Access Memory
BADC=Bangladesh Agricultural Development Corporation
কুয়ালালামপুর
রিংগিত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!