ASEAN তথা Association of South East Asian Nations ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জার্কাতায়। এর সদস্য সংখ্যা ১০টি (মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন)। ভৌগোলিকভাবে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের অতি নিকটে।
Related Question
View All১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। (৯ম)। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টির করার উদ্দেশ্যে এই সংস্থা গঠিত হয় এবং জাতিসংঘ “লীগ অব নেশন্স" এর স্থলাভিষিক্ত হয়।
এ বছর ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে। বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এই পুরস্কার পেলেন রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে।
ভারতের বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মূর্মু (১৫তম)। ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সিল্ক রুট' এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরের অঞ্চলকে সংযুক্ত করে একটি প্রাচীন বাণিজ্যিক পথ। প্রায় চার হাজার মাইল দীর্ঘ এই পথের নামকরণ করা হয় সিল্কের নামানুসারে। প্রধান পণ্য সিল্ক ছাড়া অন্যান্য পণ্য আনা নেওয়া হত এ পথে। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিনান্ড ভন রিথোফেন।
হোয়াইট হাউজ = মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর স্থপত্তি জেমস হোবান।
এলিসি প্যালেস = ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর স্থপতি আরমেন্ড ক্লাউট মালট।
বাকিংহাম প্যালেস = লন্ডনের স্বরাষ্ট্র এবং প্রশাসনিক সদর দপ্তর বাকিংহাম প্যালেস। ওয়েস্ট মিনিস্টার শহরে এটি অবস্থিত। এটি ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ / বাসভবন।
মার্ক টোয়েন = মার্ক টোয়েন একজন মার্কিন রম্য লেখক ও সাহিত্যিক। তার আসল নাম স্যামুয়েল ল্যাঙ্গহোন ক্লিমেন্স।
মাদার তেরেসা = মাদার তেরেসার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ। তিনি আলবেনিয়ায় ১৯১০ সালে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে ভারতে আসেন এবং সেখানেই ৫ সেপ্টেম্বর ১৯৯৭ মৃত্যুবরণ করেন। তিনি ধর্মপ্রচারক ও 'দ্য মিশনারিজ অব চ্যারিটি' এর জন্য বিখ্যাত। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নেলসন ম্যান্ডেলা: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা (১৮ জুলাই ১৯১৮ থেকে ৫ ডিসেম্বর ২০১৩) দীর্ঘ ২৭ বছর কারাযাপনের পর ১৯৯০ সালে মুক্তি পান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে শাস্তিতে তিনি নোবেল পুরস্কার পান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!