বাংলা নববর্ষ

Updated: 3 days ago
উত্তরঃ

ভূমিকা: প্রতিবছর নতুন দিনের আগমনী বার্তা নিয়ে আসে বাংলা নববর্ষ। আসে বিগত দিনের জীর্ণতা ও ক্লান্তিকে পিছনে ফেলে। আমাদের জাতীয় জীবনে বয়ে আনে উৎসবের আমেজ। সবাই মিলিত হই আনন্দের মিলনমেলায়। এ দিনে আমরা কামনা করি সবার সুখ ও সমৃদ্ধি।

দেশে দেশে নববর্ষ: বিশ্বের বিভিন্ন দেশে নানা জাতি নানাভাবে নববর্ষ উদ্যাপন করে। বাঙালি, ইরানি, চীনা, জাপানি, ইংরেজ, ফরাসি- সবাই পালন করে নিজ নিজ নববর্ষ উৎসব। আমরা বাঙালিরা পহেলা বৈশাখে নববর্ষ উদ্যাপন করি। তাতে থাকে নানা আয়োজন, নানা সমারোহ। নববর্ষের ভোর বাঙালির জীবনে আনে আনন্দবোধ, আনে ঐক্যচেতনা। এ দিনে আমরা ভুলতে চাই অতীতের দুঃখ-বেদনাকে। নতুন উদ্দীপনায় গড়তে চাই জীবনকে। কামনা করি উজ্জ্বল ভবিষ্যতের। এই দিনে কবিগুরুর বাণী উচ্চারিত হয় আমাদের কণ্ঠে-

মুছে যাক গ্লানি, ঘুচে যাক
জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা।

বাংলা সনের ইতিহাস: বাংলা সনের ইতিহাস সম্পর্কে সুস্পষ্টরূপে জানা যায়নি। তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিতের মতে, মোগল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসনের সমন্বয় সাধন করে ১৫৫৬ সাল বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন, মহামতি আকবরের অর্থমন্ত্রী টোডারমলের তত্ত্বাবধানে ফতেহ উল্লাহ সিরাজী বাংলা সনের প্রবর্তন করেন।

পহেলা বৈশাখ: পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। দিনটি বাংলাভাষী অঞ্চলে নববর্ষ হিসেবে পালিত হয়ে থাকে। এটি বাঙালির সর্ববৃহৎ ও সর্বজনীন লোক-উৎসব। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সর্বস্তরের মানুষ দিনটিকে বরণ করে নেয়। আধুনিককালে নব আঙ্গিকে বর্ষবরণ উৎসবের সূচনা হয় রবীন্দ্রনাথের উদ্যোগে কলকাতার ঠাকুর পরিবারে ও শান্তিনিকেতনে। সেই ধারা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে।

নববর্ষে বাঙালির উৎসব অনুষ্ঠান : নববর্ষ বাঙালির জীবনে আসে নানা অনুষ্ঠানের মালা সাজিয়ে। ঘরদোর সাজানো হয় নতুন করে। রঙিন পোশাকে সাজে সবাই। ভোর না হতেই গানে গানে বর্ষবরণের পালা শুরু হয়। একে অন্যকে শুভেচ্ছা জানায়, পরস্পরের মঙ্গল কামনা করে।

নববর্ষের প্রধান অনুষ্ঠান: নববর্ষ দোকানি ও ব্যবসায়ীদের জন্য নিয়ে আসে শুভ হালখাতা অনুষ্ঠান। তাঁরা তাঁদের দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজান, ধূপ ও আগরবাতির সুগন্ধ দিয়ে সুবাসিত করে রাখেন। হালখাতা অনুষ্ঠানে আগতদের জানানো হয় প্রীতিময় শুভেচ্ছা। পারস্পরিক শুভকামনার পর অতিথির হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাবার ও মিষ্টি। দোকানের মালিক নতুন খাতা খুলে বসেন। বছরের দেনা-পাওনার হিসাব মিটিয়ে ফেলা হয় এ দিন। নববর্ষের আর একটি আকর্ষণীয় অনুষ্ঠান বৈশাখী মেলা। মেলা উপলক্ষ্যে খেলনা, মিঠাই, হাঁড়িকুড়ি, লোকশিল্পের পসরা সাজায় দোকানিরা। নাগরদোলার ঘূর্ণিপাক ছোটোদের কাছে মেলার বিশেষ আকর্ষণ হয়।

নববর্ষের অন্যান্য অনুষ্ঠান: বড়ো বড়ো শহরে নানাভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় নববর্ষ। কবিতা আবৃত্তি, কবিগান, লোকসংগীত, চিত্র প্রদর্শনী, বইমেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদির মধ্য দিয়ে বর্ষবরণে মেতে উঠে নগরবাসী। ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ আয়োজন করে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার। অন্যান্য শহরেও বর্ষবরণ অনুষ্ঠান নগরবাসীর মন কাড়ে। নববর্ষ উপলক্ষ্যে অন্যের শুভকামনা জানিয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক শুভেচ্ছা কার্ড পাঠানো আধুনিক রীতি হয়ে উঠেছে।

নববর্ষের তাৎপর্য : নববর্ষের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জীবনে আনন্দময় সামাজিক যোগাযোগ ঘটে। ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠি আমরা। উদ্বুদ্ধ হই বৃহত্তর জীবনবোধ ও সমষ্টিচেতনায়। একইসঙ্গে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হই আমরা। নববর্ষ এক অনবদ্য মিলনোৎসব। ঐক্যের মাধ্যমে আমাদের জীবনে বিস্তার ঘটে আনন্দের। শুভ ইচ্ছা,. শুভ সংকল্প এবং এগিয়ে চলার নতুন প্রেরণায় আমরা উজ্জীবিত হই।

নববর্ষের প্রভাব : বাঙালির জাতীয় জীবনে বাংলা নববর্ষের প্রভাব অপরিসীম। পহেলা বৈশাখ সবার মাঝে ছড়িয়ে দেয় আনন্দের ধারা। নতুন দিনের সম্ভাবনায় সবার মন উদ্বেল হয়ে ওঠে। মানুষের সঙ্গে মানুষের সামাজিক বন্ধন দৃঢ় হয়। আমাদের ঐতিহ্যের চেতনাও দৃঢ়তা লাভ করে। অর্থনৈতিক ক্ষেত্রেও নববর্ষের ব্যাপক প্রভাব লক্ষ করা যায়। বিশেষত বাংলার গ্রামীণ অর্থনীতি এ দিনটির উপর বিশেষভাবে নির্ভরশীল।

উপসংহার : নববর্ষ আমাদের জীবনে এক আনন্দঘন দিন। আমাদের সংস্কৃতিতে এটি সর্বজনীন উৎসবের উপলক্ষ্য। এ দিনটি আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা। সবার শুভকামনার মধ্য দিয়ে দেশ, জাতি ও বিশ্বের অগ্রগতিতে নতুনভাবে শামিল হওয়ার চেতনায় এই দিনে আমরা উজ্জীবিত হই।

Md Zahid Hasan
3 days ago
4
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews