বাণিজ্যিক বৈষম্য দূরীকরণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গঠিত সংস্থাটি অর্থাৎ সাপটা তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হবে।
সাপটা বলতে বোঝায় এমন একটি সংগঠনকে যে সংগঠনটি দক্ষিণ এশিয়ার ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নের স্বার্থে গঠিত ও পরিচালিত হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তান প্রভৃতি দেশসমূহের মধ্যে সাপটা (SAPTA) চুক্তি সম্পাদিত হয়।
উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক বৈষম্য রয়েছে। এ অবস্থা মোকাবিলার জন্য একটি বাণিজ্যিক জেটি অর্থাৎ সাপটা গঠন করা হয়েছে। কিন্তু চুক্তি মোতাবেক রাষ্ট্রগুলো কার্যক্রম পরিচালনা না করায় এটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সাপটা মূলত অবাধ বাণিজ্যসংক্রান্ত একটি আঞ্চলিক চুক্তি। দক্ষিণ এশিয়া সাতটি দেশের মধ্যে সুসম্পর্ক এবং অবাধে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় সাপটা। সাপটা এর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যকার আন্তঃদেশীয় বাণিজ্যে বৈষম্য থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে দূর করে নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই স্বল্প সময়ের মধ্যে দেশগুলোর বাণিজ্যিক বৈষম্য দূর করার লক্ষ্যে সাপটা কাজ করছে।
সুতরাং বলা যায়, বাণিজ্যিক বৈষম্য দূরীকরণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গঠিত সংস্থাটি অর্থাৎ সাপটা তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!