বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে রজনীগন্ধা স্পিনিং মিল কর্তৃক শো-রুম
স্থাপনের সিদ্ধান্ত যুক্তিসম্মত বলে আমি মনে করি।
পণ্য বা সেবা হস্তান্তর যদি অর্থের বিনিময়ে হয় তাহলে তাকে বিক্রয়
বলে। বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। শো-রুম।
স্থাপন বিপণন কার্যের অন্তর্গত।
উদ্দীপকে রজনীগন্ধা স্পিনিং মিল একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদিত সুতার পরিমাণ বৃদ্ধি পেলে তারা গুদামজাতকরণ করে। এ সুতা বিক্রির জন্য তারা শো-রুম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। শো-রুমে উৎপাদিত সুতা সুন্দরভাবে বিন্যাস করা থাকবে। ক্রেতা বা ভোক্তারা এসে নিজেদের পছন্দনীয় সুতা দেখে অর্ডার প্রদান করবে। রজনীগন্ধা সরাসরি কারখানা থেকে সুতা বিক্রি করে বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করতে পারেনি। এমতাবস্থায় যদি তারা শো-রুম স্থাপন করে তাহলে নতুন ক্রেতাদেরকে আকর্ষিত করতে পারবে। সুতা ব্যবহারকারী শিল্পসমূহ শো-রুমের মাধ্যমে সহজেই নমুনা দেখতে পারবেন। দক্ষ বিক্রয়কর্মীরা ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করবে সুতা ক্রয়ে। এতে করে বিপণন কার্যক্রম সম্প্রসারিত হয়ে সুতার বিক্রি বৃদ্ধি পাবে। সুতরাং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে শো-রুম স্থাপন অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
Related Question
View Allসমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রমিক বিভিন্ন বিভাগ, মেশিন বা যন্ত্রপাতি সুসজ্জিত করাকেই পণ্য বিন্যাস বলে।
স্থির বিন্যাসে পণ্য নির্দিষ্ট স্থানে অবস্থান করে।
যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে; কর্মীরা তাদের হাতিয়ার এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায় তাকে স্থির বিন্যাস বলে। এ বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি 'নির্দিষ্ট স্থানে স্থির থাকে। এ বিন্যাসের মাধ্যমে পণ্য পরিবহনের সাথে জড়িত সময়, ঝুঁকি, আইনগত জটিলতা ইত্যাদি দূর করা সম্ভব।
জাহাজ নির্মাণ, বড় ধরনের ইঞ্জিন সংযোজন, মহাকাশ যান নির্মাণ, তেল কূপ খনন ইত্যাদি ক্ষেত্রে স্থির বিন্যাস ব্যবহার করা হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে।
যে বিন্যাস ব্যবস্থার মাধ্যমে খুচরা বিক্রয়কেন্দ্রের পণ্য ও অন্যান্য সাজসরঞ্জাম সাজিয়ে রাখা যায় তাকে রিটেইল লে-আউট বলে। এ বিন্যাসের মূল উদ্দেশ্য হলো বিক্রয়কেন্দ্রে পণ্য ও কর্মচারী চলাচলের পাশাপাশি আগত ক্রেতাদের সহজ আগমন ও প্রস্থান। এ ধ্বনের লে-আউটে খুচরা দ্রব্য বিক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।উদ্দীপকে 'সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্যের বিক্রয়ের ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট। তাদের এই ব্যবসায় কার্যক্রমের সাথে রিটেইল লে-আউটের মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে।
ক্রেতাদের চাহিদা অনুসারে ও ঝামেলাবিহীনভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে গৃহীত রিটেইল লে-আউট ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
রিটেইল লে-আউটের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, আকৃতি, রং, মূল্য, ক্রেতার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করা হয়। এ ধরনের লে-আউটে খুচরা দ্রব্য বিক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উদ্দীপকে 'সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্যের বিক্রয়ের ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট।
উদ্দীপকে 'সাবা গ্রুপের' কার্যক্রমটি রিটেইল লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ। এ ধরনের লে-আউট দোকানে আগত ক্রেতা, কর্মচারী ও ক্রেতাদের চলাচল নিশ্চিতকরণের উদ্দেশ্যে করা হলেও এর পাশাপাশি এ বিন্যাসের আরেকটি মূল লক্ষ্য হলো ক্রেতা আকর্ষণ করা। এ ধরনের লে-আউটে দোকানে আগত কর্মচারীরা অবাধে চলাচল করতে পারে। এতে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের পণ্য ক্রয় করতে পারে। তাই বলা যায়, ক্রেতাদের চাহিদা অনুসারে ও ঝামেলাবিহীনভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে গৃহীত রিটেইল লে-আউট ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস বলে।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস বলে।
বিন্যাসের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। ফলে প্রতিষ্ঠানে স্থানের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু বিন্যাসের ত্রুটির কারণে যদি স্থানের অপব্যবহার হয় তাহলে প্রতিষ্ঠানের অপচয় বৃদ্ধি পাবে। ফলে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে, যা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!