বিজলী বড়ুয়া একজন ধার্মিক উপাসিকা। তিনি প্রায়ই ভাবনা কোর্সে অংশগ্রহণ করেন। উক্ত কোর্সে অংশগ্রহণ শেষে মনে মনে প্রতিজ্ঞা করেন গুরু ভন্তেকে অষ্টপরিষ্কার দান করবেন। এ জন্য যথাসময়ে তিনি দানকার্য সম্পন্ন করেন।

Updated: 1 year ago
উত্তরঃ

যিনি দান করেন তাকে দাতা বলে।

উত্তরঃ

দান নিঃস্বার্থ ও শর্তহীন হতে হয়। অর্থাৎ দান বলতে সাধারণত শর্তহীনভাবে অন্য কিছু দেওয়াকে বোঝায়। যদি কিছু পাওয়ার আশায় দেওয়া হয় তাবে সেটিকে দান বলা যায় না। তাই নিঃস্বার্থভাবে দান দেওয়া উচিত। তাহলে একটি মহৎ কর্ম ও মহাফল অর্জিত হবে।

উত্তরঃ

বিজলী বড়ুয়া দানীয় বস্তুর ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করে দান করেছেন। নিচে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-

বস্তু সম্পত্তি : সৎ উপায়ে অর্জিত সম্পত্তি দান করা উচিত। এতে বেশি ফল ভোগ করা যায়।

চিত্ত সম্পত্তি: লোড, ঈর্ষা, হিংসা, মোহ ও সংকীর্তনমুক্ত হয়ে দান করার ইচ্ছাই চিত্ত সম্পত্তি। দান করার সময় মৈত্রীপূর্ণ কুশল চেতনা নিয়ে দান করতে হয়। এরূপ দান উত্তম।

প্রতিগ্রাহক সম্পত্তি: দান করার সময় দানের উপযুক্ত ব্যক্তি নির্বাচিত করা উচিত। শীলবান হলেন দান গ্রহণের জন্য উপযুক্ত ব্যক্তি।

উপরিউক্ত তিনটি বিষয় বিজলী বড়ুয়ার দানীয় বস্তুর ক্ষেত্রে বিবেচনা করা হয়।

উত্তরঃ

বিজলী বড়ুয়ার দান মহাফলদায়ক। নিচের উত্তরের সপক্ষে, পাঠ্যবইয়ের আলোকে যুক্তি প্রদান করা হলো-

বিজলী বড়ুয়া দানের ক্ষেত্রে বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি ও প্রতিগ্রাহক সম্পত্তি বিবেচনা করে। তিনি শ্রদ্ধাযুক্ত হয়ে দান করেন। এছাড়াও তিনি শীলবান ও উত্তম ব্যক্তিকে দান করেন। উর্বর ভূমিতে চারা রোপণ করলে যেমন উত্তম ফসল পাওয়া যায়, তেমনি শীলবান ও উত্তম ব্যক্তিকে দান করলে মহাফল অর্জিত হয়। তাই বলা যায়, রিজলী বড়ুয়ার দানটি মহাফলদায়ক।

77

মানুষ যেসব ভালো কাজ করে, তার মধ্যে 'দান' অন্যতম। দান বলতে সাধারণত শর্তহীনভাবে অন্যকে কিছু দেওয়া বোঝায়। যেমন, শীতের সময়ে যাদের ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম কাপড় নেই, তাদেরকে গরম কাপড় বিনামূল্যে দেওয়া। কোনো অসুস্থ মানুষকে প্রয়োজনে রক্ত দেওয়া একটি শর্তহীন দানের উদাহরণ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেওয়ার সময় বিনিময়ে অন্য কিছু আশা করি না, এ রকম দেওয়া বা প্রদান করাকে দান বলা হয়। যিনি দান করেন বা দেন তাঁকে দাতা বলা হয়। আমরা আমাদের চারপাশে অনেককে দান করতে দেখি। দান একটি সেবামূলক কাজ। কারণ, দানের উদ্দেশ্য অন্যের উপকার করা। অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, টাকা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ, কিডনি, রক্ত, চোখ এমনকি জীবনও দান বা উৎসর্গ করা যায়। এজন্য 'দান' একটি মহৎ কর্ম। বৌদ্ধধর্মে 'দান' অন্যতম কুশলকর্ম হিসেবে বিবেচিত হয়। বৌদ্ধশাস্ত্রে দানের বিশেষ ব্যাখ্যা আছে। এই অধ্যায়ে আমরা বৌদ্ধ দান সম্পর্কে পডব।

এ অধ্যায় শেষে আমরা-

  • বৌদ্ধধর্মে দানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব;
  • বিভিন্ন প্রকার দানীয় বস্তুর বিবরণ দিতে পারব;
  • দানের সুফল ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যিনি দান করেন তাঁকে দাতা বলা হয়। অর্থাৎ দাতা বলতে যিনি শর্তহীন ও নিঃস্বার্থভাবে দান করেন তাকেই বোঝায়।

292
উত্তরঃ

অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধ, টাকা ইত্যাদি নিজ প্রয়োজনীয় সম্পদ থেকে শুরু করে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ, কিডনি, রক্ত এমনকি চোখও দান করা হয়।

155
উত্তরঃ

যে দাতা নিজে যা খান তার চেয়ে খারাপ খাবার দান করেন, তাকে দানদাস বলা হয়।

128
উত্তরঃ

যা দেওয়া হয় তা-ই দান। তবে তা নিঃস্বার্থ হতে হয়। অর্থাৎ শর্তহীনভাবে কাউকে কোনো কিছু দেওয়াকে বলা হয় দান। মানুষ যেসব ভালো কাজ করে তার মধ্যে দান অন্যতম। যেমন- ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য কিংবা শীতার্ত ব্যক্তিকে বস্ত্র দান করা, যেগুলো নিঃস্বার্থভাবে দান করা হয়ে থাকে।

169
উত্তরঃ

দান করার সময় মৈত্রীপূর্ণ কুশল চেতনা নিয়ে দান করতে হয়। বুদ্ধ বলেছেন, চেতনা থেকে উৎপন্ন সৎ কাজই উত্তম কর্ম। লোভ, হিংসা, ঈর্ষা, মোহ ও সংকীর্ণতামুক্ত হয়ে দান করার ইচ্ছাই হচ্ছে চিত্ত সম্পত্তি। আর এরূপ দানই হচ্ছে উত্তম দান।

136
উত্তরঃ

শীলবান গ্রহীতাকে প্রতিগ্রাহক সম্পত্তি বলা হয়। শীলবান দান গ্রহীতা হচ্ছেন দান গ্রহণের উপযুক্ত পাত্র। অর্থাৎ দান করার সময় দানের উপযুক্ত ব্যক্তি নির্বাচিত করা উচিত। নৈতিক চারিত্রিক গুণসম্পন্ন শীলবান ব্যক্তিকে দান করলে তা উত্তম দান হিসেবে বিবেচিত হয়। আর শীল পালন দানের অন্যতম বৈশিষ্ট্য।

121
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews