আবিষ্কারক ও সময়: প্রাচীন চীনে (১০ম শতক) প্রথম রকেট প্রযুক্তি ব্যবহার হয় যুদ্ধের কাজে। আধুনিক রকেট প্রযুক্তির জনক রবার্ট এইচ. গডার্ড (আমেরিকা)। তিনি ১৯২৬ সালের ১৬ মার্চ প্রথম সফলভাবে তরল জ্বালানিচালিত রকেট উৎক্ষেপণ করেন।
সম্ভাবনার দ্বার:
মহাকাশ ভ্রমণ: মানুষ মহাকাশে গমন সম্ভব হয়েছে।
উপগ্রহ স্থাপন: যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, টিভি, ইন্টারনেট, GPS ইত্যাদি সম্ভব হয়েছে।
মহাকাশ গবেষণা: মহাকাশ থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও গবেষণা সহজ হয়েছে।
অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি: আধুনিক সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থায় রকেটের ব্যবহার রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence, Al) হলো এমন কম্পিউটার প্রযুক্তি, যা মানুষের মতো শিখতে, চিন্তা করতে, সমস্যা সমাধান করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম।
জীবনযাপন সহজ করার উপায়:
ব্যক্তিগত সহকারী: গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি ইত্যাদি ভয়েস কমান্ডে কাজ করে দেয়।
স্বাস্থ্যসেবা: রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও ওষুধ আবিষ্কারে সাহায্য করছে।
স্বযংক্রিয় যানবাহন: চালকবিহীন গাড়ি দুর্ঘটনা কমায় ও ভ্রমণকে নিরাপদ করে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার ও তাদের আবিষ্কারকদের মধ্যে রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন, টমাস এডিসনের বৈদ্যুতিক বাল্ব ও ফোনোগ্রাফ, রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান এবং Guglielmo Marconi-র রেডিও, যা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।