বিনিয়োগ থেকে সর্বোচ্চ আয় পেতে তমার জন্য সারণিতে উল্লিখিত কোন বিনিয়োগের ক্ষেত্র বেশি উপযোগী বলে তুমি মনে করো।

Updated: 9 months ago
উত্তরঃ

বিনিয়োগ থেকে সর্বোচ্চ আয় পেতে তমার জন্য সারণিতে উল্লিখিত সাধারণ শেয়ার উপযোগী হবে।
সাধারণ শেয়ারে বিনিয়োগ করে প্রতিষ্ঠানের মালিকানা পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করা যায়। এ ধরনের শেয়ারের আয়ের হার নির্দিষ্ট থাকে না। তাই এ শেয়ারে ঝুঁকির পাশাপাশি সর্বোচ্চ আয়ও করা সম্ভব।
উদ্দীপকে তিনটি বিনিয়োগ হাতিয়ারের কথা উল্লেখ আছে। বিনিয়োগ ক্ষেত্রগুলোর ঝুঁকি, আয় ও নিরাপত্তা উল্লেখ করা হয়েছে। উৎসগুলোর মধ্যে বন্ডের ঝুঁকি সবচেয়ে কম এবং আয়ও নির্দিষ্ট। অপরদিকে, সাধারণ শেয়ারের ঝুঁকি সবচেয়ে বেশি। ফলে আয় হওয়ার সম্ভাবনাও বেশি।
অগ্রাধিকার শেয়ার এবং বন্ডের আয় নির্দিষ্ট। অর্থাৎ, প্রতিষ্ঠানের বেশি মুনাফা হলেও এদের মুনাফা বাড়ে না। শুধু সাধারণ শেয়ারের ক্ষেত্রে আয় বাড়ে। তাই এ শেয়ার থেকে সবচেয়ে বেশি আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে ঝুঁকিও থাকে। তাই বেশি আয় পেতে উদ্দীপকের তমার জন্য সাধারণ শেয়ারে বিনিয়োগই উপযুক্ত বিনিয়োগ হবে।

127

কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য একেকটি বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব বিনিয়োগ হাতিয়ারের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ হাতিয়ার থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি বিনিয়োগ হাতিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারব।
  • বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারব।
  • বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারব
  • লভ্যাংশনীতি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

Md Asraful hok
Md Asraful hok
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews