বিশিষ্ট সমাজসেবক ডা. এনামুর রহমানের দীর্ঘদিনের প্রচেষ্টায় ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজা ধসের ধ্বংসস্তূপে পড়ে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এ হাসপাতালটির সমাজকর্মী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে পরিশ্রম করেন। রাত-দিন একটানা খেটে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে মানবসেবায় এ হাসপাতালটি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

যে বিজ্ঞান মানুষ ও প্রাণীর মন তথা আচার-আচরণ নিয়ে আলোচনা করে, তাই মনোবিজ্ঞান।

উত্তরঃ

অর্থনৈতিক উন্নয়নের কলাকৌশলগত জ্ঞান অর্জনের জন্য সমাজকর্মীকে অর্থনীতির জ্ঞানের ওপর নির্ভর করতে হয়।

সমাজকর্ম সবসময় মানবকল্যাণ বা মানবসেবার উদ্দেশ্যে কর্মসূচি প্রণয়ন করে। আর এ ধরনের উদ্দেশ্য সাধনের জন্য অর্থনৈতিক উন্নয়নের প্রাধান্য পায়। তাছাড়া সমাজকর্মীরা সামাজিক পরিবর্তনকে কৌশল হিসেবে গ্রহণ করে সামাজিক সমস্যা মোকাবিলার চেষ্টা করে। আর এক্ষেত্রে অর্থনৈতিক পরিবর্তনের বিষয়টিও জড়িত রয়েছে, যা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। তাই সমাজকর্মের জন্য অর্থনীতির জ্ঞান অপরিহার্য।

উত্তরঃ

উদ্দীপকে সমাজকর্মের সাথে চিকিৎসা পেশার সম্পর্ক পরিলক্ষিত হচ্ছে।

চিকিৎসা পেশা একটি মানবতাবাদী পেশা ও সেবা হিসেবে বিবেচিত। মানবসেবায় এ পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, সমাজকর্মও মানবসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে বিশ্বব্যাপী সাহায্যকারী পেশা হিসেবে পরিচিতি পেয়েছে। সুতরাং সেবার দিক দিয়ে উভয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উদ্দীপকে ডা. এনামুর রহমান সমাজসেবার বিষয়টি মাথায় রেখে এনাম মেডিকেল কলেজ হাসপাতালটি গড়ে তুলেছিলেন। সমাজসেবার বিস্তৃত পরিসরে সমাজকর্মীরা চিকিৎসা পেশায় অংশগ্রহণ করে মানবসেবামূলক কাজ করছে। সাভারে রানা প্লাজা ধসের কবলে পড়ে যারা জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তাদের নতুন জীবনে ফিরিয়ে দিতে রাতদিন পরিশ্রম করেছেন হাসপাতালটির চিকিৎসক,সমাজকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের কর্মপ্রক্রিয়া এবং সেবার ধরন ছিল ভিন্ন। কিন্তু উভয়ের লক্ষ্য ছিল তাদেরকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। চিকিৎসা পেশার সাথে সমাজকর্মের পরস্পরনির্ভরশীল সম্পর্ক রয়েছে। সমাজকর্মীরা এখন চিকিৎসা পেশায় অংশগ্রহণ করে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে আসছে। আবার সমাজকর্ম প্রতিষ্ঠানেও চিকিৎসকদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাই এ দুটো পেশা বেশ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সমাজকর্ম পেশা এবং চিকিৎসা পেশার মধ্যে চিকিৎসা পেশাই অধিকতর বৈজ্ঞানিক ও দক্ষতানির্ভর বলে আমি মনে করি।

সমাজকর্ম পেশা এবং চিকিৎসা পেশা দুটিতেই বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতার সমাবেশ রয়েছে। এ পেশা দুটির মধ্যে চিকিৎসা পেশার জ্ঞান ও দক্ষতা অধিকতর বৈজ্ঞানিক, নির্ভরযোগ্য এবং সমফলাফল প্রাপ্তির নিশ্চয়তা দেয়। কিন্তু সমাজকর্ম সে তুলনায় কম নির্ভরযোগ্য ও ফলাফলের ক্ষেত্রে ভিন্নমুখী।চিকিৎসা পেশায় মানুষের শারীরিক ও মানসিক দিক বিশেষ করে শারীরিক দিককে প্রাধান্য দিয়ে রোগ সেবায় আত্মনিয়োগ করা হয়। কিন্তু সমাজকর্ম পেশা ব্যক্তির আর্থ-সামাজিক, জৈবিক ও পরিবেশগত দিকের প্রতি মনোযোগী হয়। চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়। চিকিৎসকেরা রোগীর সমস্যা সমাধানের সময় অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করে থাকেন। কিন্তু সমাজকর্মে এ ধরনের কোনো কার্যক্রম নেই। চিকিৎসা পেশাকে ঔষধ ও অপারেশনভিত্তিক বলা চলে, যা সমাজকর্ম থেকে অনেক বেশি দক্ষতাভিত্তিক। এ পেশা ল্যাবরেটরিভিত্তিক, গবেষণানির্ভর এবং নিজস্ব জ্ঞানের বাইরে তার কাজে বাইরের জ্ঞানের ও দক্ষতার খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু সমাজকর্ম পেশার জ্ঞান ও দক্ষতার ভিত্তি বহুমাত্রিক। এতে দর্শন, নৃতত্ত্ববিদ্যা, চিকিৎসাবিদ্যা, মনোচিকিৎসা এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের জ্ঞানের সমাবেশ ঘটানো হয়েছে।
উপরিউক্ত আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে, চিকিৎসা পেশা সমাজকর্মের থেকে অধিক বৈজ্ঞানিক ও দক্ষতা নির্ভর।

94
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুশাসন বলতে অংশীদারিত্বমূলক, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দক্ষতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন প্রশাসনকে বোঝায়।
সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং তা বজায় রাখাই হলো সুশাসন।

232
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত সমস্যাটির সমাধান কার্যক্রম অর্থাৎ কিশোর অপরাধ সংশোধন কার্যক্রম সমাজকর্মের আওতাভুক্ত।.
আধুনিক সমাজকর্ম যেসব কার্যক্রম পরিচালনা করে সংশোধনমূলক কার্যক্রম সেগুলোর অন্যতম। এক্ষেত্রে সমাজকর্ম মূলত সামাজিক শৃঙ্খলা ও শান্তি বিনষ্টকারী অপরাধী এবং কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এ ধরনের কার্যক্রমের মধ্যে কিশোর অপরাধ সংশোধন, কিশোর আদালত, প্রবেশন, প্যারোল, মুক্ত কয়েদি পুনর্বাসন প্রভৃতি উল্লেখযোগ্য। এতে অপরাধীরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার সুযোগ পায়।
উদ্দীপকে বর্ণিত কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। একদিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সাথে অন্য গ্যাংয়ের মারামারি হলে একজন কিশোর খুন হয়। এক্ষেত্রে দুই গ্যাংয়ের সদস্যরাই কিশোর এবং এরা সবাই কিশোর অপরাধী। এসব কিশোর অপরাধমূলক সমস্যা সমাধানে সমাজকর্ম কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধান কার্যক্রম সমাজকর্মের অন্তর্ভুক্ত।

192
উত্তরঃ

আলিফের চাচার পেশা তথা আইন পেশার সাথে উক্ত বিষয় অর্থাৎ সমাজকর্মের গভীর সম্পর্ক বিদ্যমান।

আইন পেশা একটি সেবা প্রদানকারী পেশা। এ পেশার প্রধান দিক হলো আইনজীবীরা সাহায্যার্থীর সমস্যা সমাধানের পাশাপাশি তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে কাজ করেন। বর্তমানে সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় আইনবিষয়ক জ্ঞান অর্জন করতে হয়। অনেক সময় সমাজকর্মীরা মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় সরাসরি আইন পেশার সাহায্য নেন। তবে বৃহত্তর পরিসরে আইন পেশা সমাজকর্মের একটি অংশ। তাই অনেক সময় ব্যক্তি একাধারে সমাজকর্মী ও আইনজীবী উভয় পেশাই গ্রহণ করতে পারেন। এখানে সমাজকর্মের লক্ষ্য পূরণে তিনি আইন পেশাকে সহায়ক হিসেবে বিবেচনা করেন। আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে শাস্তির পরিবর্তে সংশোধনমূলক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশোধনমূলক কার্যক্রম যেমন- প্রবেশন, প্যাারোল, কিশোর আদালত প্রভৃতিতে সমাজকর্মীদের পাশাপাশি আইনজীবীরা বিশেষ ভূমিকা পালন করেন। এতে দেখা যায়, আইন পেশা ও সমাজকর্ম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উদ্দীপকে কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অন্য গ্যাংয়ের সাথে মারামারি হলে একজন কিশোর মারা যায়। এরপর পুলিশ এসে আলিফ ও তার বন্ধুদের থানায় নিয়ে যায়। আলিফের আইনজীবী চাচা আলিফকে সহায়তার জন্য সবরকম ব্যবস্থা করেন। এক্ষেত্রে আলিফের মতো কিশোরদের সংশোধন ও মুক্তির জন্য সমাজকর্মী এবং আইনজীবী একসাথে কাজ করবে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, আলিফের চাচার পেশা অর্থাৎ আইন পেশার সাথে সমাজকর্মের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

205
উত্তরঃ

ইংল্যান্ডে সামাজিক বিমা পদ্ধতি মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত।
সামাজিক বিমা কর্মসূচির মাধ্যমে জনগণ কিছু সুবিধা ও সেবা পায়। এই সেবার মধ্যে রয়েছে সাধারণত অবসরভোগীদের জন্য পেনশন ব্যবস্থা, অক্ষমতা বিমা, বেঁচে থাকার সুযোগ-সুবিধা, সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং বেকারত্ব বিমা। এ বিমায় সমহারে চাঁদার পরিবর্তে আয়ভিত্তিক চাঁদা ও সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়।

277
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews