বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ২ বছর অতিবাহিত হয়ে গেলেও মামুন কোনো চাকরি না পেয়ে রীতিমতো হতাশ। এ অবস্থায় মানসিক চাপের কারণে সে দিকভ্রান্ত হতে থাকে। পরবর্তী সময়ে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের পতিত জমিতে উন্নত চাষাবাদ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

Updated: 9 months ago
উত্তরঃ

বার্ড এর প্রতিষ্ঠাতা ছিলেন ড. আখতার হামিদ খান।

উত্তরঃ

সমাজ সর্বদা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলছে।

মানব সমাজ সর্বদা পরিবর্তনশীল। তবে এই পরিবর্তন, কখনো হয় খুব দ্রুত আবার কখনো খুব মন্থর, মূলত পরিবর্তন হলো এক ধরনের রূপান্তর। পৃথিবীর সব বস্তুর মধ্যেই এই রূপান্তর প্রক্রিয়া লক্ষ করা যায়। সাধারণত পরিবর্তন সমাজের কাঠামোগত বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘ, আদর্শ, মূল্যবোধ, ইতিবাচক, নেতিবাচক, পরিকল্পিত, অপরিকল্পিত, উর্ধ্বগামী, নিন্মগামী যেকোনো ধরনের রূপান্তরকেই নির্দেশ করে। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই সমাজ এগিয়ে চলছে।

উত্তরঃ

মামুনের পূর্বের অবস্থার ক্ষেত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পরও তার কোনো চাকরি হয়নি; যা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বেকারত্বকে নির্দেশ করে। উদ্দীপকের বর্ণনায় মামুনের পূর্বের অবস্থাটি হলো বেকারত্ব। সামাজিক সমস্যা হিসেবে বেকারত্ব সমাজে নানাবিধ প্রভাব ফেলে।

বাংলাদেশের সমাজে সাধারণত দুই শ্রেণির অর্থাৎ, শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা নির্ভরশীল। আর বেকার লোকজনও নির্ভরশীল। একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে প্রয়োজন পরিবারের আর্থিক নিরাপত্তা। কোনো কারণে এটা ব্যাহত হলে পরিবার টিকে না। কর্মহীন বা বেকার লোকের পরিবারে ভাঙন দেখা দেয়। বেকার লোকজন দ্বারা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায়। যেমন- অর্থের অভাবে বাধ্য হয়ে চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, অপহরণের মতো নৈতিকতাবিরোধী নানা ধরনের অপকর্ম করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে প্রয়োজন অর্থ এবং এর পেছনে প্রয়োজন কর্ম বা চাকরি। ব্যবসা করতে হলে মূলধন প্রয়োজন হয়, যা একজন বেকার লোকের পক্ষে সংগ্রহ করা কষ্টকর। তাই যদি দেশে বেকারত্বের সংখ্যা বেশি হয় তাহলে জাতীয় আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।

উত্তরঃ

আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণদানই বেসরকারি সংস্থার একমাত্র কার্যক্রম- আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। কেননা, ক্ষুদ্র ঋণদানই বেসরকারি সংস্থার একমাত্র কাজ নয়। বরং আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহ নানাবিধ গুরুত্বপূর্ণ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা: বাংলাদেশ প্রতিনিয়ত খরা, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি কর্মরত এনজিওসমূহ ত্রাণ কাজে ব্যাপক ভূমিকা রাখে।

শিক্ষা বিস্তার: বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৬৫%। অর্থাৎ বিপুল জনগোষ্ঠী আজও অশিক্ষিত ও কুসংস্কারে আচ্ছন্ন। এনজিওসমূহ দেশে শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতামুক্ত দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কৃষি উন্নয়ন: বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঋণদান, সেচ, বীজ ও সার সরবরাহ করে কৃষির উন্নয়নে ভূমিকা পালন করে।

বেকার সমস্যা দূরীকরণ: এনজিওসমূহ বাংলাদেশে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে।

নারীর ক্ষমতায়ন: বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই (৪৯%) নারী। এনজিওসমূহ অজ্ঞ, অশিক্ষিত, দরিদ্র নারী সমাজকে ঋণদান এবং নানামুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণদানই বেসরকারি সংস্থার একমাত্র কাজ নয় বরং উল্লিখিত কার্যক্রমও বেসরকারি সংস্থাগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করছে।

183
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 

'৬৯' এর গণ আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। এর আগে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে।

4.4k
উত্তরঃ

উদ্দীপকের 'আলোর দিশারী' সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।

বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়, যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত থাকে। বাংলাদেশে বেসরকারি সংস্থাসমূহ বিভিন্ন আর্থ- সামাজিক কর্মকাণ্ড যেমন- দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সংস্থাসমূহ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ নানা ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে দেশে রেজিস্ট্রিকৃত প্রায় ২,৫০০ দেশি-বিদেশি বেসরকারি সংস্থা প্রায় দুই কোটি উপকারভোগী তৈরি এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যেমনটি উদ্দীপকেও দেখা যায়।

উদ্দীপকে লক্ষণীয় যে, নিরক্ষরতা, অনুর্বর জমি, মূলধনের অভাব ইত্যাদি কারণে নীলফামারী জেলার খানাবাড়ি গ্রামের মানুষ দারিদ্র্যের শিকার। এমতাবস্থায় 'আলোর দিশারী' নামক স্থানীয় একটি সংস্থা গ্রামের মানুষের মাঝে শিক্ষার বিস্তার, মূলধন যোগান, ফসলের চারা বিতাড়ন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে। ফলে কিছুদিন পর দেখা যায়, গ্রামের অধিকাংশ মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্ট যে, 'আলোর দিশারী' নামক সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।

242
উত্তরঃ

বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উদ্দীপকে উল্লেখিত সংস্থা অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

সমকালীন বাংলাদেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে অনেক বেসরকারি সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এসব সংস্থা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের পাশাপাশি তাদের মানসিক, দৈহিক, পারিবারিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা চালায়। পাশাপাশি এসব বেসরকারি সংস্থা গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও প্রচুর অর্থ ব্যয় করে। ফলে গ্রামে রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে সমকালীন বাংলাদেশের সমাজকাঠামো নানাভাবে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য বিমোচন প্রতিটি ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা অনস্বীকার্য।

269
উত্তরঃ

স্থানীয় সরকারব্যবস্থার প্রথম সোপান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী লোক, প্রভাবশালী পরিবার থেকে আগত। এরা মূলত গ্রামীণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থান নেয়। গ্রামের নানা রকম উন্নয়নমূলক কাজ ক্ষমতাসীন সরকার এদের মাধ্যমেই সম্পন্ন করে থাকে।

531
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews