বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনে প্রার্থিগণ নিজেদের পক্ষে জনগণকে রায় দেওয়ার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করেন। ইতিহাস খুললে দেখা যায় আরবের বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ বিভিন্ন পুস্তক রচনা করে নিজেদের দলভারি করতেন, বর্তমানেও অনেক বইপুস্তক রয়েছে যেগুলো পাঠ করে মানুষ একটি ইস্যুতে ঐকমত্য পোষণ করে। শ্রেণিকক্ষে এসব কথাগুলো বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের এক শিক্ষক। 

Updated: 9 months ago
উত্তরঃ

জনমত গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

জনমত গঠনে একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় বহুবিধ সমস্যা ও সমাধানের পন্থা জনসম্মুখে তুলে ধরে। রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে বিভিন্ন দলের ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তিতে জনগণ নিজ নিজ মত গঠন করে এবং নির্বাচনের সময় তা ব্যক্ত করে। এভাবে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করে জনমত গঠনের সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দেওয়া তথ্যে জনমত গঠনের যে বাহনগুলো আলোচিত হয়েছে তাহলো নির্বাচন ও সাহিত্য, উদ্দীপকে দেখা যায়, নির্বাচনকালীন সময়ে প্রার্থিগণ জনমত গঠন করে এবং সাহিত্য ও পুস্তক রচনার মাধ্যমেও জনমত গঠিত হয়। নিচে এসবের ব্যাখ্যা প্রদান করা হলো-

নির্বাচন: নির্বাচনের মাধ্যমে জনমত সংগঠিত হয়ে থাকে। দলীয় আদর্শের পরিচালিত জনমত গঠনমূলক প্রচারণা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়। প্রত্যেক প্রার্থীর উদ্দেশ্য থাকে নিজের পক্ষে জনমত তৈরি করা।

সাহিত্য ও গ্রন্থ: জনমত গঠনের ক্ষেত্রে সাহিত্য ও গ্রন্থাবলি এক বড় মাধ্যম। সমাজ ও রাষ্ট্রের সমসাময়িক ঘটনাবলিকে দারুণভাবে প্রভাবিত করে এবং এর প্রতিনিধিত্ব করে। আমরা রবীন্দ্রযুগ বলে একটি শব্দ পাই, যা সেই সময়কার জনমতের একটা উদাহরণ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দেওয়া তথ্যে জনমতের বাহনগুলো ছাড়াও পেশাগত সংঘ ও ক্লাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম জনমত গঠনে সক্ষম। নিচে এ বিষয়ে মতামত প্রদান করা হলো-

পেশা: পেশা জনমত গঠনে সহায়ক, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো পেশায় নিয়োজিত থাকে। তাই তাকে নানান অভিজ্ঞতা অর্জন করতে হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন মত গ্রহণ, পুরাতন মত বর্জন করতে হয়। বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা দাবি-দাওয়া আদায়কৃত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা তাদের দাবি-দাওয়া পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এভাবে জনমত গঠিত হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম: আধুনিককালের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (ICT) নির্ণয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদি ছিল মধ্যপ্রাচ্যের আরব বসন্তের পক্ষে জনমত সৃষ্টিকারী প্রধান মাধ্যম। তবে এটি বাংলাদেশের মতো দেশে সবার নিকট পৌছে নি। বর্তমান বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
48
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

গণতন্ত্র হলো জনগণের শাসন যা পরিচালিত হয় জনমতের ভিত্তিতে। গণতন্ত্রে সরকার জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন প্রণয়ন, সরকারের নিয়ন্ত্রণ, ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণসহ সকল কাজে জনমতের ভূমিকা দেখা যায়। এজন্য জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
264
উত্তরঃ

উদ্দীপকের সমস্ত আবহে জনমতের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। জনমত যেকোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জনমতের চাপে সরকার অনেক কাজ করতে বাধ্য থাকে। উদ্দীপকে গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনমতের প্রভাবে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়।

সাধারণ অর্থে, জনমত অর্থ সংখ্যাগরিষ্ঠের মতামত। অন্যদিকে পৌরনীতির ভাষায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রভাবশালী যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট, জনকল্যাণমূলক এবং যুক্তিভিত্তিক হয়। এটি পরিবর্তনশীল একটি বিষয়। কেননা এখন যা জনমতের পক্ষে কিছুদিন পর এর পক্ষে জনমত নাও থাকতে পারে। আবার যে ইস্যু নিয়ে এখন জনমত গড়ে উঠেছে, কিছুদিন পরে তার গুরুত্ব নাও থাকতে পারে। পরিবার, সমাজ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য, সভা সমাবেশ জনমত গঠনের পক্ষে কাজ করে। বর্তমানকালের ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন- facebook, twitter, blooger প্রভৃতি) জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
165
উত্তরঃ

জনকল্যাণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতগুলো শর্ত আছে, জনমত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনমত সরকারের চলার পথের নির্দেশনা দান করে থাকে। জনমতকে উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হলে তা কখনই কার্যকরী ও ফলপ্রসূ হয় না।
গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বৃহত্তর জনসংখ্যা অধ্যুষিতদেশগুলোর জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। পরোক্ষভাবে প্রতিনিধি পাঠিয়ে জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এরূপ শাসনব্যবস্থায় জনগণ সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারে না। জনগণের মতামতকে সরকার কোনো কোনো ক্ষেত্রে আমলে আনতে চায় না।

সরকার দলীয় স্বার্থে কিংবা নিজেদের স্বার্থে কোনো কাজ করতে চায় বা বৃহত্তর কোনো কাজ করতে অনীহা প্রকাশ করতে পারে। জনমত এসব কাজগুলো সরকারকে করতে বা না করতে বাধ্য করতে পারে। জনমত জনকল্যাণমূলক রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনমতের ভিত্তিতেই একটি সরকার অধিকতর জনকল্যাণকামী, কার্যকরী ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে। জনমতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাই কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
140
উত্তরঃ

জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে দেশ-বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে শিশু জানতে পারে। শিশুরা পিতামাতার বিশ্বাস, রাজনৈতিক দর্শনকে অনুসরণ করতে শেখে। পারিবারিক এ ভিত্তি শিশুরা সারা জীবন বহন করে। এভাবে পরিবার শক্তিশালী জনমতের ভিত্তি হিসেবে কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
345
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews