ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমনের খেয়ালমতো গড়ে ওঠে। ফলে, তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য, আর যে ধরনের রচনা পছন্দ করে না, তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট; খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে, কথাসাহিত্যপ্রেমিক হলে কথাসাহিত্য দিয়ে, ইতিহাসপ্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল, আলমারির শেলফ- সবকিছু। কারো বাধা দেওয়ার অধিকার নেই, আপত্তি করবার সুযোগ নেই, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র।

'ব্যক্তিগত লাইব্রেরির স্রষ্টা হয় চিরপরাধীন'- উদ্ধৃতাংশে বাক্যের কোন গুণের অভাব লক্ষণীয়?

Updated: 6 months ago
উত্তরঃ

উদ্ধৃতাংশে যোগ্যতার অভাব লক্ষণীয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
81

Related Question

View All
106
উত্তরঃ

ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠার ক্ষেত্রে এর মালিকের খেয়ালখুশি সম্পূর্ণরূপে প্রাধান্য পায় বলে তাকে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয়েছে।

ব্যক্তিগত লাইব্রেরি মূলত ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের বই ভালোবাসে সে বইগুলোই হয় ব্যক্তিগত লাইব্রেরির মূল উপাদান। বই বাছাইয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে স্বাধীন। অন্যের আপত্তি গ্রাহ্য করা তার জন্য জরুরি নয়। এ কারণেই ব্যক্তিগত লাইব্রেরির মালিক যেন এক স্বেচ্ছাচারী সম্রাট।

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
156
উত্তরঃ

কৃষক জমিতে ফসল ফলানোর জন্য অনেক পরিশ্রম করে। জমিতে যে ফসল ফলে, তা কৃষকের পরিশ্রমের সার্থকতা নির্দেশ করে। তাই জমিতে ফসল দেখে তার খুশির অন্ত থাকে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
76
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews