বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আই. সি. টি) ব্যবহার মানুষের কার্যে এনেছে গতিশীলতা এবং স্বচ্ছতা। তাই ব্যবসায়ে আই. সি. টি. ব্যবহারের প্রয়োজনীয়তা অত্যধিক।
তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান করা যায়। মুহূর্তের মধ্যে মানুষ তার প্রয়োজনীয় সকল কাজ ইন্টারনেটের সাহায্যে সম্পন্ন করতে পারেন। দেশ-বিদেশের সব স্থানে আজকাল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মুহূর্তে পৌছানো সম্ভব, যার ফলে মানুষের জীবন হয়েছে সহজ। বর্তমানে ব্যবসায়ে আইসিটি এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।
উদ্দীপকের মিসেস সাহানা একজন চাকরিজীবী। তিনি রাস্তার ট্রাফিক জ্যাম, লম্বা লাইন, এ দোকান সে দোকান ঘোরার ভীতি থেকে পরিত্রাণের জন্য এবারের ঈদে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পোশাক কেনাকাটার কাজ করে নিলেন বিধায় তার কাজে গতিশীলতা এসেছে। ফলে এখন তিনি সংসারের অনেক দায়িত্ব পালন করতে পারেন। তেমনিভাবে ব্যবসায়িরাও ইন্টারনেটের মাধ্যমে ফরমায়েশ পাওয়া সহজ ও দ্রুততার সাথে বিপণনকার্য সমাপ্ত করতে পেরেছেন। সুতরাং বলা যায়, ব্যবসায়ের আইসিটি ব্যবহারের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!