ব্যাংকের সহায়তা নিয়ে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণ যৌক্তিক বলে আমি মনে করি। কেননা পোল্ট্রি ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করতে পারলে সাধারণত লাভজনকই হয়ে থাকে।
ব্যবসায় স্থাপন ও উন্নয়নে উদ্যোক্তাকে কারও না কারও সহযোগিতা গ্রহণ করতে হয়। কেননা ব্যবসায় স্থাপন, পরিচালনা কিংবা সম্প্রসারণে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রয়োজন হয়।
উদ্দীপকে দেখা, মনির হোসেন ২০০ মুরগি নিয়ে প্রাথমিকভাবে পোল্ট্রি ব্যবসায় শুরু করেন। কিন্তু বার্ড ফ্লু নামক প্রাকৃতিক দুর্যোগে মুরগির মোড়ক দেখা দেওয়ায় তিনি বেশ লোকসানের সম্মুখীন হন। যেহেতু মনির হোসেন দৃঢ় মনোবলের অধিকারী, কঠোর পরিশ্রমী আর দক্ষ নেতৃত্বের গুণে গুণান্বিত। তাই তিনি হাত গুটিয়ে বসে না থেকে বার্ড ফু নামক প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে পুনরায় নতুন উদ্যমে ব্যাংকের সহযোগিতায় পোল্ট্রি ব্যবসায় তার নিকট অধিক লাভজনক মনে হলে শুরু করাই যৌক্তিক। কেননা বার্ড ফ্লু নামক দুর্যোগের পূর্বে তিনি পোল্ট্রি ব্যবসায়ে সফলতা লাভ করেছিলেন।
সুতরাং বলা যায়, অধিক লাভজনক হলে ব্যাংক ঋণের মাধ্যমে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণ যৌক্তিক হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!