মনির হোসেন চাকরি না খুঁজে ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি রামগঞ্জে নিজ বাড়ির আঙিনায় প্রাথমিকভাবে ২০০ মুরগি নিয়ে পোল্ট্রি ব্যবসায় শুরু করেন। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর দক্ষ নেতৃত্বের গুণে তিনি ব্যবসায়ে বেশ উন্নতি করেন। কিন্তু বার্ড ফ্লু দেখা দেওয়ায় তিনি বেশ লোকসানের সম্মুখীন হন। এ অবস্থা মোকাবিলায় তিনি একটি ব্যাংকের সহযোগিতা কামনা করেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো নারী কোনো ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠায়, সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করলে তাকে নারী উদ্যোক্তা বলে। তাছাড়া অংশীদারি বা কোম্পানির ক্ষেত্রে নারী উদ্যোক্তাকে কমপক্ষে ৫১% শেয়ারের অধিকারী হতে হবে।

উত্তরঃ

যে বা যিনি নতুন নতুন পণ্য, সেবা বা শিল্প সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং অনিশ্চয়তা মোকাবিলা করে সেগুলো পরিচালনা অব্যাহত রাখেন, তাকে শিল্পোদ্যোক্তা বলা হয়। এককথায় বলতে গেলে যিনিই শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তিনিই শিল্পোদ্যোক্তা।

উত্তরঃ

প্রাকৃতিক পরিবেশের উপাদান মনির হোসেনের ব্যবসায়কে লোকসানের সম্মুখীন করেছে।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

উদ্দীপকে দেখা, মনির হোসেন ২০০ মুরগি নিয়ে প্রাথমিকভাবে পোল্টি ব্যবসায় শুরু করেন। কিন্তু বার্ড ফ্লু নামক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় তিনি বেশ লোকসানের সম্মুখীন হন। যেহেতু বার্ড ফ্লুর সংক্রমণ প্রাকৃতিক কারণে হয়েছে। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদান মনির হোসেনের ব্যবসায়কে লোকসানের সম্মুখীন করেছে।

উত্তরঃ

ব্যাংকের সহায়তা নিয়ে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণ যৌক্তিক বলে আমি মনে করি। কেননা পোল্ট্রি ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করতে পারলে সাধারণত লাভজনকই হয়ে থাকে।

ব্যবসায় স্থাপন ও উন্নয়নে উদ্যোক্তাকে কারও না কারও সহযোগিতা গ্রহণ করতে হয়। কেননা ব্যবসায় স্থাপন, পরিচালনা কিংবা সম্প্রসারণে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রয়োজন হয়।

উদ্দীপকে দেখা, মনির হোসেন ২০০ মুরগি নিয়ে প্রাথমিকভাবে পোল্ট্রি ব্যবসায় শুরু করেন। কিন্তু বার্ড ফ্লু নামক প্রাকৃতিক দুর্যোগে মুরগির মোড়ক দেখা দেওয়ায় তিনি বেশ লোকসানের সম্মুখীন হন। যেহেতু মনির হোসেন দৃঢ় মনোবলের অধিকারী, কঠোর পরিশ্রমী আর দক্ষ নেতৃত্বের গুণে গুণান্বিত। তাই তিনি হাত গুটিয়ে বসে না থেকে বার্ড ফু নামক প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে পুনরায় নতুন উদ্যমে ব্যাংকের সহযোগিতায় পোল্ট্রি ব্যবসায় তার নিকট অধিক লাভজনক মনে হলে শুরু করাই যৌক্তিক। কেননা বার্ড ফ্লু নামক দুর্যোগের পূর্বে তিনি পোল্ট্রি ব্যবসায়ে সফলতা লাভ করেছিলেন।

সুতরাং বলা যায়, অধিক লাভজনক হলে ব্যাংক ঋণের মাধ্যমে মনির হোসেনের ব্যবসায় সম্প্রসারণ যৌক্তিক হবে।

79

মহৎ যে কোনো সৃষ্টির পিছনে তাকালে দেখা যাবে সেখানে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উদ্যোগের সাথে উদ্যম ও সৃজনশীলতা জড়িত। কোনো সমাজে যদি মানুষ উদ্যোগী না হয়, উদ্যম হারায় তবে সেখানে সৃজনশীলতা উৎসাহিত হয় না । ফলে ঐ সমাজ পশ্চাৎপদ সমাজে পরিণত হয়।

তাই ভালো উদ্যোগ যেন সর্বত্র এগিয়ে যেতে পারে, মানুষ যেন উদ্যোগী হতে উৎসাহী হয় সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ব্যবসায় যে কোনো দেশে মানুষের রোজগারের প্রধান খাত, আয় কর্মসংস্থানের মুখ্য উপায় এবং উন্নয়নের অন্যতম অবলম্বন । তাই ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আবশ্যক । আগামী দিনে যারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে সেই শিক্ষার্থীদের অবশ্যই ব্যবসায় উদ্যোগ বিষয়টি ভালো করে জানতে হবে । তাদের হৃদয়পটে যেন ভালো উদ্যোক্তা হওয়ার বাসনা জন্মে, উদ্যোক্তাদের যেন তারা . সম্মান করতে শেখে এজন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তাদের ধারণা দেয়া উচিত ।

চিত্র: ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত জয়িতা মিনি মার্ট

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৩. সফল উদ্যোক্তার গুণাবলি বর্ণনা করতে পারবে

৪. আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে

৫. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বিশ্লেষণ করতে পারবে

৬. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

৭. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান বিশ্লেষণ করতে পারবে

৮. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে

৯. বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনী পাঠের মাধ্যমে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হবে

১০. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বর্ণনা করতে পারবে

১১. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কিছু সুপারিশ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews