ব্যাংক ও গ্রাহকের একটি সম্পর্কের ধরন হলো ব্যাংক গ্রাহকের অছি।
এই সম্পর্কটি আইনগত সম্পর্ক হলেও ভিন্ন ধরনের সম্পর্ক। ব্যাংক অনেক সময় গ্রাহকের সম্পত্তি, স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণ করে। এসব সম্পত্তি সংরক্ষণের মাধ্যমে নিরাপত্তা দেয় বিধায় 'ব্যাংককে গ্রাহকের অছি' বলা হয়।
এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত বিভিন্ন রকম সেবা সম্পর্কে ধারণা লাভ করবে। তাছাড়া ব্যাংকের প্রতি গ্রাহক এবং গ্রাহকের প্রতি ব্যাংক প্রত্যেকের দায় দায়িত্ব সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারবে। এই অধ্যায় পাঠে শিক্ষার্থীরা ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা ছাড়াও চেক সম্পর্কে জানতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-
- ব্যাংক ও গ্রাহক সম্পর্ক মূল্যায়ন করতে পারব।
- গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
- ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!