চেকে হিসাবধারীর স্বাক্ষর থাকে।
ব্যাংক ও গ্রাহকের একটি সম্পর্কের ধরন হলো ব্যাংক গ্রাহকের অছি।
এই সম্পর্কটি আইনগত সম্পর্ক হলেও ভিন্ন ধরনের সম্পর্ক। ব্যাংক অনেক সময় গ্রাহকের সম্পত্তি, স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণ করে। এসব সম্পত্তি সংরক্ষণের মাধ্যমে নিরাপত্তা দেয় বিধায় 'ব্যাংককে গ্রাহকের অছি' বলা হয়।
সামিন সততার নীতি অমান্য করার ফলে তার হিসাবটি বন্ধ হয়। ব্যাংকে হিসাব খুলতে হলে গ্রাহককে সততার পরিচয় দিতে হয়। এক্ষেত্রে গ্রাহককে হিসাব খোলা থেকে শুরু করে সবসময় সঠিক তথ্য দিতে হবে। এ নীতিকে সততার নীতি বলে। গ্রাহক এ নীতি অমান্য করলে ব্যাংক সম্পর্ক ছিন্ন করতে পারে।
উদ্দীপকে সামিনের ইংরেজি ব্যাংক একটি হিসাব ছিল। হিসাব খোলার সময় সে কিছু তথ্য গোপন করে। বিষয়টি ব্যাংক বুঝতে পেরে তার হিসাবটি বন্ধ করে দেয়। ব্যাংকের কাছে সততার পরিচয় দেওয়া ব্যাংকের প্রতি সামিনের দায়িত্ব। এক্ষেত্রে সামিন তথ্য গোপন করে তা লঙ্ঘন করে। ফলে ইংরেজি ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয়। তাই বলা যায়, সামিন ইংরেজি ব্যাংকের সাথে সততার নীতি লঙ্ঘন করেছিল।
দেউলিয়া ঘোষণা, গ্রাহকের মানসিক ভারসাম্য নষ্ট, গারনিশি অর্ডার, ব্যাংক বা গ্রাহকের নিজস্ব সিদ্ধান্ত, গ্রাহকের মৃত্যু প্রভৃতি কারণে ইংরেজি ব্যাংক ও সামিনের মধ্যে সম্পর্কের অবসান হতে পারে।
ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক হলো বিশ্বাসের। এ বিশ্বাস ভঙ্গ হলে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক শেষ হয়ে যায়। এছাড়াও মৃত্যু, গ্রাহকের নিজস্ব ইচ্ছা, দেউলিয়া ঘোষণা ইত্যাদি নানা কারণেও গ্রাহকের সথে সম্পর্কের অবসান হতে পারে।
উদ্দীপকের সামিন ইংরেজি ব্যাংকে একটি হিসাব খোলেন। হিসাব খোলার সময় সে কিছু তথ্য গোপন করে। ব্যাংক ব্যাপারটি বুঝতে পেরে হিসাবটি বন্ধ করে দেয়। উদ্দীপকের ব্যাংক ও সামিনের ইংরেজি সম্পর্কটি ছিল ব্যাংক গ্রাহক সম্পর্ক।
ব্যাংক-গ্রাহক সম্পর্কের মূলভিত্তি হচ্ছে বিশ্বাস। উদ্দীপকের সামিন তথ্য গোপন করে এ বিশ্বাস ভঙ্গ করে। ফলে ইংরেজি ব্যাংক তার হিসাব বন্ধ করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের অবসান করে। এটা ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। এছাড়াও সামিন দেউলিয়া ঘোষণা হলে, মানসিক ভারসাম্য হারালে বা তার ওপর গারনিশি অর্ডার জারি হলে ব্যাংক তার হিসাব বন্ধ করতে পারবে। আবার সামিনের নিজস্ব সিদ্ধান্ত বা হিসাবের সম্পূর্ণ জের স্থানান্তর করেও ব্যাংক গ্রাহক সম্পর্কের অবসান করা যায়।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
