ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো ব্যাংকের অবস্থান, দক্ষতা, বহুমুখী সেবা, বৈদেশিক বিনিময়, সুনাম, ঋণসুবিধা, ইত্যাদি। যে হিসাবের মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকের চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাকে ব্যাংক হিসাব বলে। এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের সাথে লেনদেন করে। হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতা ও সুযোগ সুবিধা বিবেচনা করা উচিত।
উদ্দীপকে মি. হোসেন একজন ব্যবসায়ী। তিনি সিদ্ধান্ত নিলেন একটি ব্যাংক হিসাব খুলবেন। তিনি বিভিন্ন ব্যাংকে গিয়ে তাদের সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং পছন্দমতো একটি হিসাব খুললেন।
ব্যবসায়ী হিসেবে মি. হোসেনের ঋণ সুবিধা দরকার। বিদেশে পণ্য আমদানি- রপ্তানিতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। একস্থান থেকে অন্যস্থানে অর্থ পাঠানোর জন্য একাধিক শাখা রয়েছে এমন ব্যাংকে হিসাব খোলা দরকার। দ্রুততম সময়ে লেনদেন নিষ্পত্তি করার জন্য দক্ষ ব্যাংকার রয়েছে এমন ব্যাংকে হিসাব খোলা উচিত। প্রত্যয়পত্র ও বৈদেশিক বাণিজ্যে সুবিধার জন্য তালিকাভুক্ত ব্যাংক প্রয়োজন। আবার নিরাপদে কম সময়ে লেনদেন করতে ব্যবসায়িক অফিসের কাছাকাছি ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক। এছাড়াও ব্যাংক হিসাব খোলার সময় মি. হোসেনের বহুমুখী সেবা, সেবার ওপর চার্জ ও ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা বিবেচনা করা উচিত।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
