মি. হোসেন একজন ব্যবসায়ী। তিনি সিদ্ধান্ত নিলেন যে, তিনি ব্যাংকে একটি হিসাব খুলবেন। তিনি বিভিন্ন ব্যাংকে গিয়ে তাদের সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং পছন্দমতো একটি ব্যাংক হিসাব খুললেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা নেওয়ার সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলা হয়।

উত্তরঃ

গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে।
ব্যাংক হিসাব মূলত তিন প্রকার। স্থায়ী, সঞ্চয়ী ও চলতি এ তিন ধরনের হিসাবের মাধ্যমেই ব্যাংক আমানত সংগ্রহ করে। এছাড়া বেশি গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে ব্যাংক স্কুল সঞ্চয়ী হিসাব, বিমা সঞ্চয়ী হিসাব, ডিপোজিট পেনশন স্কিম, ঋণ আমানতি হিসাব খোলার ব্যবস্থা রাখে।

উত্তরঃ

মি. হোসনের জন্য চলতি হিসাব খোলা সুবিধাজনক।
যে হিসাবে প্রতিদিন একাধিক বার টাকা জমা করা এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলা হয়। চলতি হিসাবে কোনো সুদ বা মুনাফা দেওয়া হয় না। তবে এই হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা আছে। উদ্দীপকে মি. হোসেন একজন ব্যবসায়ী। তিনি সিদ্ধান্ত নিলেন যে, তিনি ব্যাংকে একটি হিসাব খুলবেন। তিনি বিভিন্ন ব্যাংকের সুবিধা বিবেচনা করে পছন্দমতো একটি হিসাব খুললেন। ব্যবসায়িক প্রয়োজনে তার প্রতিদিন একাধিকবার অর্থ জমা ও উত্তোলন করতে হয়। এছাড়াও তিনি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দিয়ে তারল্য সংকট মোকাবিলা - করতে পারছেন। এসব সুবিধা চলতি হিসাবে বিদ্যমান। তাই বলা যায়, মি. হোসেনের জন্য চলতি হিসাব খোলা সুবিধাজনক।

উত্তরঃ

ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো ব্যাংকের অবস্থান, দক্ষতা, বহুমুখী সেবা, বৈদেশিক বিনিময়, সুনাম, ঋণসুবিধা, ইত্যাদি। যে হিসাবের মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকের চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাকে ব্যাংক হিসাব বলে। এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের সাথে লেনদেন করে। হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতা ও সুযোগ সুবিধা বিবেচনা করা উচিত।

উদ্দীপকে মি. হোসেন একজন ব্যবসায়ী। তিনি সিদ্ধান্ত নিলেন একটি ব্যাংক হিসাব খুলবেন। তিনি বিভিন্ন ব্যাংকে গিয়ে তাদের সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং পছন্দমতো একটি হিসাব খুললেন।
ব্যবসায়ী হিসেবে মি. হোসেনের ঋণ সুবিধা দরকার। বিদেশে পণ্য আমদানি- রপ্তানিতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। একস্থান থেকে অন্যস্থানে অর্থ পাঠানোর জন্য একাধিক শাখা রয়েছে এমন ব্যাংকে হিসাব খোলা দরকার। দ্রুততম সময়ে লেনদেন নিষ্পত্তি করার জন্য দক্ষ ব্যাংকার রয়েছে এমন ব্যাংকে হিসাব খোলা উচিত। প্রত্যয়পত্র ও বৈদেশিক বাণিজ্যে সুবিধার জন্য তালিকাভুক্ত ব্যাংক প্রয়োজন। আবার নিরাপদে কম সময়ে লেনদেন করতে ব্যবসায়িক অফিসের কাছাকাছি ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক। এছাড়াও ব্যাংক হিসাব খোলার সময় মি. হোসেনের বহুমুখী সেবা, সেবার ওপর চার্জ ও ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা বিবেচনা করা উচিত।

143

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews