ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

Updated: 1 year ago
উত্তরঃ

পঙ্কজ = পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ)।

উত্তরঃ

বিড়ালের আড়াই পা = বেহায়াপনা / ক্ষণস্থায়ী রাগ।

উত্তরঃ

নিরানব্বইয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি।

162

সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন : দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক, নেই পরোয়া যার বেপরোয়া। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের = সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না।

সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।

 

সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ)-কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ)-কে বলা হয় উত্তরপদ বা পরপদ ।

সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। উদাহরণ-বিলাত – ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাত-ফেরত, রাজকুমার ও সিংহাসন এ তিনটিই - সমাসবদ্ধ পদ। এগুলোর গঠন প্রক্রিয়া ও রকম বিলাত হতে ফেরত, রাজার কুমার,সিংহ চিহ্নিত আসন এগুলো হচ্ছে ব্যাসবাক্য। এসব ব্যাসবাক্যে 'বিলাত’, ফেরত’, ‘রাজা, ‘কুমার,’ ‘সিংহ’, ‘আসন' হচ্ছে এক একটি সমস্যমান পদ। আর বিলাত-ফেরত, রাজকুমার এবং সিংহাসন সমস্ত পদ। বিলাত, রাজা ও সিংহ হচ্ছে পূর্বপদ এবং ফেরত, কুমার ও আসন হচ্ছে পরপদ। -

 

সমাস প্রধানত ছয় প্রকার : দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস ।

 

[ দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কেউ কেউ কর্মধারয়কেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। এদিক থেকে সমাস মূলত চারটি : দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। কিন্তু সাধারণভাবে ছয়টি সমাসেরই আলোচনা করা গেল। এছাড়া, প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। সংক্ষেপে সেগুলোরও আলোচনা করা হয়েছে। ]

Related Question

View All
উত্তরঃ জলে

"ছলের টাকা জলে যায়" একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ। এর অর্থ হলো, ছলনা বা প্রতারণার মাধ্যমে অন্যায়ভাবে অর্জিত অর্থ বা সম্পদ স্থায়ী হয় না, বরং তা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। এই প্রবাদটি নৈতিকতার গুরুত্ব বোঝায় এবং এই বার্তা দেয় যে অসৎ উপায়ে অর্জিত কোনো কিছুই শুভ ফল বয়ে আনে না। সমাজে সততা ও ন্যায়পরায়ণতার মূল্য বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়।

Satt AI
Satt AI
2 months ago
572
উত্তরঃ ধরি মাছ না ছুঁই পানি

এটি একটি প্রচলিত বাংলা প্রবাদবাক্য। সম্পূর্ণ প্রবাদটি হলো "ধরি মাছ না ছুঁই পানি, মানে না মোড়ল।"

এই প্রবাদটির অর্থ হলো, এমন একজন ব্যক্তি যিনি কোনো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কষ্ট বা ঝুঁকি নিতে চান না, অথচ তার ফল ভোগ করতে আগ্রহী। অর্থাৎ, কৌশলে বা চালাকির মাধ্যমে কোনো দায়দায়িত্ব এড়িয়ে কেবল সুবিধা গ্রহণ করার প্রবণতা বোঝাতে এটি ব্যবহৃত হয়। "মোড়ল" শব্দটি এখানে গ্রামের বা সমাজের প্রধান ব্যক্তিকে বোঝায়, যিনি সাধারণত নীতি-নিয়ম বা প্রথা মেনে চলেন। কিন্তু এই প্রবাদে "মানে না মোড়ল" দ্বারা বোঝানো হয় যে এমন চতুর বা সুবিধাবাদী ব্যক্তিরা কোনো নিয়ম, নীতি বা প্রচলিত প্রথাকেও তোয়াক্কা করে না।

Satt AI
Satt AI
2 months ago
486
উত্তরঃ বালিতে তেল নিংড়ানো

এটি একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ বাক্য। প্রবাদটি দ্বারা বোঝানো হয় যে, কৃপণ ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার সাহায্য বা উদারতা আশা করা বালিতে তেল নিংড়ানোর মতো অসম্ভব ও নিরর্থক কাজ।

এখানে 'কৃপণ' বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি অর্থ বা সম্পদ থাকা সত্ত্বেও তা ব্যয় করতে বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক। অন্যদিকে, 'বালিতে তেল নিংড়ানো' একটি অসম্ভব এবং নিষ্ফল কাজের রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ বালি থেকে তেল বের করা অবাস্তব।

সুতরাং, এই প্রবাদ বাক্যটির মাধ্যমে এমন একটি পরিস্থিতিকে নির্দেশ করা হয় যেখানে নির্দিষ্ট ব্যক্তি বা উৎস থেকে কোনো কাঙ্ক্ষিত ফল পাওয়া অসম্ভব জেনেও চেষ্টা করা হচ্ছে।

Satt AI
Satt AI
2 months ago
736
উত্তরঃ গাজন

এটি একটি প্রবাদ বাক্য, যার অর্থ হলো কোনো একটি কাজে যখন প্রয়োজনের অতিরিক্ত লোক জড়ো হয় এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত ও হস্তক্ষেপের কারণে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়ে বরং বিগড়ে যায়। সহজ কথায়, একাধিক ব্যক্তির অযাচিত হস্তক্ষেপের কারণে যখন একটি সহজ কাজও নষ্ট হয়ে যায়, তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়। এর সমার্থক ইংরেজি প্রবাদ হলো "Too many cooks spoil the broth" (অধিক লোক একটি কাজকে নষ্ট করে ফেলে)।

Satt AI
Satt AI
2 months ago
456
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews