সমবায় সমিতির মূলমন্ত্র হলো 'একতাই বল।'
যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।
সমবায় সমিতি তার উপবিধিতে বর্ণিত নিয়ম-নীতির বাইরে কোনো কাজ সম্পাদন করতে পারে না। তাই এরূপ দলিল প্রণয়নকালে প্রস্তাবিত সমিতির উদ্যোক্তাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়।
উদ্দীপকে তিন বছরের মোট মুনাফার সর্বোচ্চ ৮২% অর্থাৎ (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) × ৮২% = ১,৬৪,০০০ টাকা সদস্যদের মধ্যে বণ্টিত হবে।
সমবায় অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল (যার ২% সমবায় প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের জন্য ব্যয়যোগ্য) এর চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুমারখালীর তাঁতিরা ২০১২ সালের ৫০ জন সদস্য একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। পরবর্তী তিন বছরে তাদের অর্জিত মুনাফার পরিমাণ যথাক্রমে ৬০,০০০ টাকা, ৬৫,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে রেখে বাকি অংশ সদস্যদের মধ্যে বণ্টনের জন্য রাখেন। অর্থাৎ উদ্দীপকে তিন বছরের মোট মুনাফার সর্বোচ্চ ৮২% অর্থাৎ(৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) × ৮২% = ১,৬৪,০০০ টাকা সদস্যদের মধ্যে বণ্টিত হবে।
হ্যাঁ, আমার মতে সংরক্ষিত তহবিলের টাকা হতে দুটি তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে।
সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকের ২০১২ সালে কুমারখালীর তাঁতিরা ৫০ জন সদস্য নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। পরবর্তী তিন বছরে তাদের মোট অর্জিত মুনাফার পরিমাণ (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) = ২,০০,০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিলে সংরক্ষণ করেন অর্থাৎ ২,০০,০০০ × ১৫%= ৩০,০০০ টাকা। তারা প্রতিটি তাঁতকল ১৫,০০০ টাকা দরে দুটি তাঁতকল ১৫,০০০ × ২= ৩০,০০০ টাকায় ক্রয়ের জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছে। যেহেতু তাঁতকলের জন্য প্রয়োজন ৩০,০০০ টাকা এবং সংরক্ষিত তহবিলেও ৩০,০০০ টাকা জমা রয়েছে। তাই আমার মতে সংরক্ষিত তহবিলের টাকা হতে দুটি তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!