মনিরা একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ে। আবাসিক সংকট দূরীকরণে সম্প্রতি সেখানে প্রায় দুই হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। জমি প্রস্তুতের জন্যই এই সিদ্ধান্ত। শিক্ষার্থীদের সংকট দূর করার জন্যই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে শিক্ষার্থীরাই গাছ কাটার প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু করেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

খাদ্যনিরাপত্তা হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়ের সমন্বয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাংলাদেশে নারী নির্যাতনের প্রধান কারণ হলো নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সচেতনতার অভাব।
অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা সমাজ ও পরিবারে নারীর অবস্থানকে শক্ত করে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ নারী আর্থিকভাবে স্বামীর আয়ের উপর নির্ভরশীল। অর্থনৈতিক স্বনির্ভরতার অভাবে নারীকে অধিকাংশ ক্ষেত্রে বাবা, ভাই ও স্বামীর সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয়। ফলে অনেক নারী নির্যাতনের শিকার হয়। আবার আমাদের দেশের দরিদ্র পরিবারের নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। ফলে নারীরা তাদের অধিকার সম্পর্কে অসচেতন থাকে এবং নির্যাতনের শিকার হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে পরিবেশগত দুর্যোগের ইঙ্গিত রয়েছে।
মানুষের কর্মকাণ্ড যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে, তখনই পরিবেশগত দুর্যোগের সৃষ্টি হয়। গাছ-পালা কাটা, বন উজাড় করা, শিল্প-কারখানার বর্জ্য প্রভৃতি কারণে পরিবেশগত দুর্যোগ সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, মনিরার বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণে প্রায় দুই হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে ব্যাপকহারে গাছ কাটার কারণে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষিত হয়ে পরিবেশগত দুর্যোগ সৃষ্টি করে। সুতরাং বলা যায় উদ্দীপকের মনিরার বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে বন উজাড় করণের সিদ্ধান্তে পরিবেশগত দুর্যোগের ইঙ্গিত রয়েছে।
পরিবেশগত দুর্যোগ বন উজাড় করা ছাড়াও আরো অনেক কারণে সংঘটিত হয়। শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্য, জমিতে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক মাটি ও পানি দূষিত করছে। ইট ভাটা ও যানবাহনের কালো ধোঁয়া প্রভৃতি কারণে বায়ু দূষিত হচ্ছে। এ ছাড়া পলিথিন ব্যাগ, প্লাস্টিক পণ্য ও জৈবিকভাবে অপচনশীল অন্যান্য সামগ্রীর কারণে পরিবেশের উপাদান মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। ফলে পরিবেশগত দুর্যোগের সৃষ্টি হচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি নিচের পরামর্শ দিয়ে সাহায্য করব।
মনিরার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক সংকট দূরীকরণে জমি প্রস্তুতের জন্য সেখানে দুই হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হলেও সেখানে শিক্ষার্থীরাই গাছ কাটার প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু করে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সংকট দূরীকরণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে বিপরীতমুখী সমস্যার সৃষ্টি হয়েছে।
উক্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। গাছ কেটে পরিবেশের ক্ষতি না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য অন্য জায়গায় জমির সন্ধান করতে পারে। অথবা কর্তৃপক্ষ কম ধারণক্ষমতাসম্পন্ন অপেক্ষাকৃত পুরাতন ভবন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে পারে। এতে করে নতুন ভবন নির্মাণের জন্য গাছ কাটার প্রয়োজন হবে না আবার আবাসন সংকটও দূর হবে। আর একান্তই যদি গাছ কাটা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তবে যে পরিমাণ গাছ কাটার কথা কর্তৃপক্ষ ভাবছে তার চেয়ে বেশি চারাগাছ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খালি জায়গায় রোপণ করবে। এতে করে বড় বড় গাছ কাটার ফলে পরিবেশের যে ক্ষতি হবে তা রোপণকৃত নতুন গাছের মাধ্যমে পুষিয়ে নেওয়া যাবে।
উপরের আলোচনা থেকে বলা যায়, মনিরার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যে উভয়মুখী সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান উল্লিখিত পরামর্শ অনুযায়ী সম্ভব বলে আমি মনে করি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
110

পূর্ববর্তী অধ্যায়গুলোতে নাগরিকতা ও পৌরনীতির সম্পর্ক, নাগরিকতার ধারণা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের সাথে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এসব ধারণা ব্যবহার করে বর্তমান অধ্যায়ে আমরা নাগরিক জীবনে নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব ।

এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা -

• আমাদের নাগরিক জীবনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে পারব

• জনসংখ্যা সমস্যার কারণ ও এর প্রভাব এবং সমাধানের উপায় বিশ্লেষণ করতে পারব

• নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় বর্ণনা করতে পারব

• খাদ্য নিরাপত্তাজনিত সংকটের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব

• পরিবেশগত দুর্যোগের ধারণা বর্ণনা করতে পারব • পরিবেশগত দুর্যোগ মোকাবেলার উপায় বর্ণনা করতে পারব

• সন্ত্রাস ও জঙ্গীবাদের উৎস, সমাজ জীবনে এর প্রভাব এবং তা নিরসনের উপায় ব্যাখ্যা করতে পারব

• নারী নির্যাতনের কারণ ও প্রতিকারের উপায় বর্ণনা করতে পারব

• নাগরিক সমস্যা সমাধানে নাগরিকের ভূমিকা নির্ণয় করতে পারব ।

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহর অথবা গ্রাম যেখানেই বসবাস করিনা কেন নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি নানারকম অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পরিবার ও সমাজের সাথে যুক্ত থাকার ফলে কিছু পারিবারিক ও সামাজিক সমস্যারও সম্মুখীন হয়ে থাকি । নাগরিক জীবনের এ ধরনের কিছু সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে নিচে আলোচনা করা হলো ।

Related Question

View All
উত্তরঃ

খাদ্যনিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কে বোঝানো হয়।
কোনো রাষ্ট্রে যখন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের মজুদ থাকে এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয় তখন সেই রাষ্ট্রে খাদ্যনিরাপত্তা আছে বলে মনে করা হয়। খাদ্যনিরাপত্তার ফলে নাগরিকদের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা থাকে না। খাদ্য সংকট মোকাবিলার জন্য সঠিক খাদ্যনীতি বা খাদ্যনিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
293
উত্তরঃ

সুমির জীবনে প্রথম সমস্যাটি যৌতুক প্রথাকে চিহ্নিত করে।
নারী নির্যাতনের অন্যতম ধরন হচ্ছে যৌতুক। পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থ-সম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রীকে যৌতুক বলা হয়। যৌতুক উভয়পক্ষকে প্রদানের রীতি থাকলেও আমাদের সমাজে যৌতুক প্রধানত পাত্রীপক্ষ, পাত্রপক্ষকে বা পাত্রকে প্রদান করে। যৌতুক একটি সামাজিক কু-প্রথা। যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর পারিবারিক কলহ, স্ত্রী নির্যাতন ও হত্যা, বিবাহ-বিচ্ছেদ ইত্যাদি ঘটে। নারীদের আত্মহত্যার পেছনে যৌতুকপ্রথা অনেকাংশে দায়ী।
উদ্দীপকে দেখা যায়, সুমির বিয়ের সময় তার স্বামীকে যে টাকা-পয়সা দেওয়ার কথা ছিল তা দিতে না পারার কারণে শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। যা যৌতুক প্রথার একটি কুফল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
288
উত্তরঃ

সুমির মতো নারীদের যৌতুক প্রথার সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত কাজটি অর্থাৎ অর্থনৈতিক কাজ যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
আমাদের দেশে অধিকাংশ নারী পরিবারের পুরুষ সদস্যের আয়ের ওপর নির্ভরশীল। ফলে সংসারের যেকোনো বিষয়ে তাদেরকে বাবা, ভাই ও স্বামীর সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতার কারণে সংসারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তারা মতামত দিতে পারে না বা তাদের মতামত গ্রহণ করা হয় না। অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে সমাজে ও পরিবারে মর্যাদাসম্পন্ন করে। একজন উপার্জনক্ষম নারী শুধু নিজের ওপর নির্ভরশীল নয়, সংসারের বিভিন্ন বিষয়েও তার সিদ্ধান্ত বা মতামত গ্রহণ করা হয়।

উদ্দীপকে দেখা যায়, সুমি তার স্বামীর ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল বিধায় স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই তার সাথে খারাপ আচরণ করত। যখন সে সেলাই কাজ করে পরিবারের অর্থনীতিতে অবদান রাখা শুরু করে, তখন পরিবারের সবাই তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।
আমাদের দেশে যেসব নারী অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল, তারাই নির্যাতনের শিকার বেশি হয়। তবে আত্মনির্ভরশীল নারীরা নির্যাতনের শিকার কম হয়। কেননা তারা নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন থাকে। সুতরাং বলা যায়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
310
উত্তরঃ

সন্ত্রাসের অন্যতম ধরন হলো রাজনৈতিক সন্ত্রাস।
রাজনীতির নামে রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠীবিশেষ যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাকে রাজনৈতিক সন্ত্রাস বলে। সন্ত্রাসীরা, শ্রেণি সংগ্রামের নামে আবার কখনো কখনো রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
630
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews