মনে করো, তোমার ছোটো ভাই হাসান ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে 'পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ' এই মর্মে একটি পত্র পাঠাও।

বা, মনে করো, তোমার ছোটো ভাই মুগ্ধ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে 'পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ' এই মর্মে একটি পত্র পাঠাও।

Updated: 1 month ago
উত্তরঃ

মোহাম্মদপুর, ঢাকা
১৩.০৫.২০২৫

স্নেহের হাসান
ভালোবাসা নিয়ো। আজই তোমার চিঠি হাতে পেলাম। বাড়ির সবাই ভালো আছে জেনে ভালো লাগছে। চিঠিতে তুমি উল্লেখ করেছ, আগামী সপ্তাহে তোমার পরীক্ষা শুরু হবে। আমি তো জানি, তুমি কখনো পড়াশোনায় ফাঁকি দাও না। যেহেতু পরীক্ষার আর বেশিদিন নেই, সেহেতু এখন তোমার উচিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পড়া এবং লেখা। এ কাজটি করতে গেলেই তুমি তোমার দুর্বলতাগুলো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে।

আর হ্যাঁ, আর একটা কথা তোমাকে না বললেই নয়। আজকাল অনেক শিক্ষার্থীই ক্লাসে মনোযোগী থাকে না। ক্লাসে অমনোযোগী থাকার ফলে তারা বাড়িতে গিয়েও পড়া বুঝতে পারে না। ফলে তারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে থাকে। তাদের সংস্পর্শ এড়িয়ে চলবে। তোমাকে মনে রাখতে হবে, তোমরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে। কাজেই নিজেকে তার যোগ্য করে গড়ে তোলো। যারা পরীক্ষায় নকল করে পাশ করে, তাদের দ্বারা দেশের অমঙ্গল ছাড়া কখনোই ভালো কিছু হতে পারে না।

আশা করি তুমি তাদের মতো হবে না। ক্লাসে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি চাই, তুমি মানুষের মতো মানুষ হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখবে। তোমার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো। বাবা-মাকে সালাম জানিয়ো।

ইতি
তোমার বড়ো ভাই
হাবিব

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
54
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews