মনে করো, তোমার নাম আবরার জুবায়ের তাজ। অষ্টম শ্রেণিতে তোমার রোল নম্বর ০১। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ফলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

২৫.০১.২০২৫
প্রধান শিক্ষক
নুরপুর উচ্চ বিদ্যালয়
কুমিল্লা
বিষয়: আর্থিক সাহায্যের জন্য আবেদন।

মহোদয়
আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী। আমি দুই বছর যাবৎ এ বিদ্যালয়ে পড়াশোনা করছি। সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছি। সম্প্রতি আমাদের পারিবারিক জীবনে একটি দুর্ঘটনার কারণে আমার ও আমার ভাই-বোনদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। কয়েকদিন পূর্বে হঠাৎ এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আমাদের এমন কোনো আত্মীয়স্বজন নেই যিনি আমাদের এ বিপদে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। তাই অনন্যোপায় হয়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। যদি আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ এবং বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ সাহায্য না দেওয়া হয়, তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি আমার পরিবারের বড়ো সন্তান। আমার পড়াশোনা বন্ধ হলে পুরো পরিবারের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

অতএব, আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, আমাকে বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার অনুমতি এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আবরার জুবায়ের তাজ
রোল নম্বর: ০১, অষ্টম শ্রেণি
নুরপুর উচ্চ বিদ্যালয়

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
45
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews