মালেক এবার উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার জন্য ঢাকায় মামার বাড়িতে এসে উঠেছে। ঢাকায় সে একেবারেই নতুন। কলেজে যেতে আসতে পথে অনেক কিছুই তার নজরে আসে। বাড়ির সামনেই খেলার মাঠ, স্থানীয় ছেলেমেয়েরা মাঠে প্রতিদিনই খেলতে আসে। কলেজে আসা- যাওয়ার পথে সে ছোট ছেলেমেয়েদের খেলতে দেখে, যা মালেকের ভালোই লাগে। এরমধ্যে অনেককেই সে নাম ধরে চিনে ফেলে। আজ দেখলো তারা ঘুড়ি নিয়ে খেলছে। এ সময় রুমির ঘুড়ি কাটা যায় এবং দোতলায় একটা কার্নিশে গিয়ে আটকায়। রুমিসহ অন্য বন্ধুরা ঘুড়িটি উদ্ধার করতে যায়। তাদের হাতে ছিল একটি বাঁশ, যা দিয়ে কার্নিশের নাগাল পায় না। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে আরেকটি বাঁশ জোগাড় করে পূর্বের বাঁশের সঙ্গে তা বেঁধে ঘুড়িটি উদ্ধার করে। মালেক বাচ্চাদের কাজ দেখে বুদ্ধির তারিফ করলো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?