মরিচার রাসায়নিক সংকেত লিখ।

Updated: 3 hours ago
উত্তরঃ

মরিচার রাসায়নিক সংকেত Fe2O3.nH2O l

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
26

Related Question

View All
উত্তরঃ

আমাদের চারপার্শ্বে বিভিন্ন পদার্থ তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে পরিবর্তিত হয়। পদার্থের এ পরিবর্তন দুই ধরনের হয়- কখনো হয় ভৌত পরিবর্তন, কখনো বা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে পদার্থের বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটে; কিন্তু রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
65
উত্তরঃ

যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তা হচ্ছে ভৌত পরিবর্তন (Physical Change)। যেমন- এক টুকরো কঠিন বরফ কক্ষ তাপমাত্রায় রাখলে তা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তরলে এবং আরো তাপ প্রয়োগে জলীয় বাষ্পে পরিণত হয়। অর্থাৎ, তাপের প্রভাবে পানির ৩টি অবস্থার (কঠিন, তরল, বাষ্প) শুধু পরিবর্তন ঘটে, মূল গঠনের পরিবর্তন ঘটে না- এটাই ভৌত পরিবর্তন।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
41
উত্তরঃ

কঠিন বরফ, তরল পানি ও জলীয় বাষ্প এ তিনটি পদার্থের আণবিক সংকেত H2O। অর্থাৎ, বরফ, পানি, জলীয় বাষ্প তিনটি পদার্থ একই। শুধু তাপের প্রভাবে পানি (H2O) এর ৩টি অবস্থার পরিবর্তন ঘটে যেমন তাপের সংস্পর্শে কঠিন বরফ থেকে তরলে, তরল থেকে বাষ্পে পরিণত হয়- এটাই ভৌত পরিবর্তন।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
26
উত্তরঃ

ভৌত পরিবর্তনে পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থারই পরিবর্তন ঘটে, আণবিক গঠনের পরিবর্তন ঘটে না। বাহ্যিক পরিবর্তনের কারণ সরিয়ে নিলেই বস্তু পূর্বাবস্থায় ফিরে আসে। এ পরিবর্তনে অণুর গঠনের পরিবর্তন ঘটে না বলে রাসায়নিক সংযুতিরও পরিবর্তন ঘটে না। এসব বৈশিষ্ট্যের কারণে ভৌত পরিবর্তন হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
39
উত্তরঃ

-এটি একটি ভৌত পরিবর্তন। কেননা তাপের সংস্পর্শে পানি পদার্থের শুধু ৩টি অবস্থার পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে তাপের প্রভাবে কঠিন বরফ থেকে তরল পানিতে, আবার তরল পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হয়েছে। অন্যদিকে তাপ অপসারণে জলীয় বাষ্প থেকে তরলে আবার তরল থেকে কঠিন বরফে পরিণত হয়েছে। অর্থাৎ ভৌত পরিবর্তন ঘটেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
40
উত্তরঃ

যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, (Chemical Change) | যেমন মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে উৎপন্ন পদার্থ কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের বৈশিষ্ট্য বিক্রিয়ক মিথেন থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
121
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews