যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এ ঘর্ষণকে বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হয়। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। এর ফলে মসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দিলে তা বেশি' দূরত্ব অতিক্রম করে। আর অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দিলে ঘর্ষণ বল বেশি হওয়ার কারণে বস্তুটি কম দূরত্ব অতিক্রম করে।
Related Question
View Allবল প্রয়োগ করে বস্তু যায় সরানো ।
বলের মাত্রা যত বেশি, বস্তুর ওপর প্রভাব তত বেশি
একটি বস্তুর পৃষ্ঠ যে দিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে।
পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে।
কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে।
বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!