মহানবি (স) কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? (সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 3 weeks ago
উত্তরঃ

মহানবি (স) নিম্নোক্ত দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন:

১. আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। ২. আল্লাহর প্রেরিত রাসুল মহানবি (স)-এর জীবনের আদর্শ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
13

Related Question

View All
উত্তরঃ

হজ করতে এত মানুষ এসেছে দেখে মুহাম্মদ (স)-এর মন আনন্দে ভরে গেল। দশম হিজরিতে মহানবি (স) মদিনা থেকে মক্কায় যান হজ করতে। সেবার আরব দেশের নানা প্রান্ত থেকে প্রায় দুই লাখ মানুষ হজ পালন করতে মক্কায় এসেছিল। এত বিপুল সংখ্যক মানুষ দেখে মুহাম্মদ (স) মন আনন্দে ভরে গিয়েছিল। এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখে তিনি আনন্দিত হয়েছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
13
উত্তরঃ

মহানবি (স) বসবাস করতেন মদিনায়। দশম হিজরিতে তিনি তাঁর জন্মস্থান মক্কায় যেতে চাইলেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। তখন মদিনার হাজার হাজার মানুষ জড়ো হলো তাঁর কাছে। কেননা তারা সবাই মহানবির সাথে মক্কায় হজ করতে যেতে চান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
13
উত্তরঃ

মহানবি (স)-এর দশম হিজরি সালের হজে গিয়ে দেওয়া ভাষণটি 'বিদায় হজের ভাষণ' নামে খ্যাত। সেবার আরব দেশের। নানা প্রান্ত থেকে প্রায় দুই লাখ মানুষ হজ পালন করতে আসে। মুহাম্মদ (স) সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দেন। আরাফাতের ময়দানে এটি ছিল তাঁর শেষ ভাষণ এবং এটিই তাঁর জীবনের শেষ হজ। তাই এ ভাষণ 'বিদায় হজের ভাষণ' নামে খ্যাত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
14
উত্তরঃ

নবিজি (স) গোলামদের সম্পর্কে নির্দেশনা দিয়েছেন যে, গোলামরাও আল্লাহর বান্দা, তাই তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করা যাবে না। আমরা নিজেরা যা খাব আমাদের গোলামদেরও তাই খেতে দিতে হবে। আমরা যে কাপড় পরব তাদেরও তাই পরতে দিতে হবে। কোনো গোলাম যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
15
উত্তরঃ

মহানবি (স) বিদায় হজের ভাষণে ধর্ম সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে, "তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। নিজ নিজ ধর্ম পালন করবে। অন্য ধর্মের মানুষের ওপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না।"

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
18
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews