মাটির ব্যাংকে টাকা রাখায় মিসেস জাকিয়ার সুযোগ ব্যয় হলো ১০%। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্যকোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। এটি অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় নামে পরিচিত।
উদ্দীপকে মিসেস জাকিয়া গত দু'বছর ধরে মাটির ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন। অন্যদিকে, তার প্রতিবেশী মিসেস পারভীন, একই সময় ধরে ক্যাপিটাল ব্যাংক-এ টাকা জমা রাখেন। এজন্য তিনি ব্যাংক থেকে ১০% হারে সুদ পাচ্ছেন। এখানে মিসেস জাকিয়া মাটির ব্যাংকে টাকা জমা করায় কোনো ধরনের সুদ পাচ্ছেন না। উক্ত টাকা ব্যাংকে জমা রাখলে তিনি তার প্রতিবেশীর মতো ১০% সুদ পেতেন। এই আলোকে বলা যায়, তিনি ১০% সুযোগ ত্যাগ করছেন।
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
