মিসেস জাকিয়া একজন গৃহিণী। গত দু'বছর ধরে তিনি মাটির ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন। তারই প্রতিবেশী মিসেস পারভীনও গত দু'বছর ধরে টাকা সঞ্চয় করেছেন। তবে মাটির ব্যাংকে নয়, ক্যাপিটাল ব্যাংক-এ। তিনি এজন্য ১০% হারে সুদও পাচ্ছেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

ঋণের অর্থ গ্রাহকের হিসাবে ক্রেডিট বা জমা করা হয়।

উত্তরঃ

এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরের কাজকে বৈদেশিক বিনিময় বলে।
দেশের বাইরে থেকে পণ্য কিনতে হলে (আমদানি), ক্রেতাকে তার দেশীয় মুদ্রায় পণ্যের মূল্য পরিশোধ করতে হয়। আবার অন্য দেশে পণ্য বিক্রি করলে (রপ্তানি) পণ্যের মূল্য বিদেশি মুদ্রায় পাওয়া যায়, দেশীয় মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন পড়ে। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে আমদানি ও রপ্তানিকারককে এ কাজে সহায়তা করে। এটি বৈদেশিক বিনিময় হিসেবে পরিচিত।

উত্তরঃ

মাটির ব্যাংকে টাকা রাখায় মিসেস জাকিয়ার সুযোগ ব্যয় হলো ১০%। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্যকোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। এটি অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় নামে পরিচিত।
উদ্দীপকে মিসেস জাকিয়া গত দু'বছর ধরে মাটির ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন। অন্যদিকে, তার প্রতিবেশী মিসেস পারভীন, একই সময় ধরে ক্যাপিটাল ব্যাংক-এ টাকা জমা রাখেন। এজন্য তিনি ব্যাংক থেকে ১০% হারে সুদ পাচ্ছেন। এখানে মিসেস জাকিয়া মাটির ব্যাংকে টাকা জমা করায় কোনো ধরনের সুদ পাচ্ছেন না। উক্ত টাকা ব্যাংকে জমা রাখলে তিনি তার প্রতিবেশীর মতো ১০% সুদ পেতেন। এই আলোকে বলা যায়, তিনি ১০% সুযোগ ত্যাগ করছেন।

উত্তরঃ

উদ্দীপকে মিসেস পারভীনের সঞ্চয়ের মাধ্যমে ক্যাপিটাল ব্যাংক-এর আমানত সংগ্রহ ও সুদ প্রদানের কাজটি সম্পাদিত হচ্ছে।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের ব্যাংক নির্দিষ্ট হারে সুদ দেয়। তবে চলতি হিসাবে কোনো সুদ দেয় না।
উদ্দীপকে মিসেস পারভীন গত দু'বছর ধরে ক্যাপিটাল ব্যাংক-এ টাকা জমা রাখছেন। ব্যাংকটি উক্ত টাকা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সংগ্রহ করছে। ফলে তিনি ১০% হারে ব্যাংক থেকে সুদ পাচ্ছেন।
বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তাই ব্যাংক জনগণের কাছ থেকে কম সুদে আমানত নেয়। আবার উক্ত আমানত থেকে বেশি সুদে ঋণ দেয়। এই দুই সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এজন্য আমানত সংগ্রহ ও ঋণদান বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। তাই আমি মনে করি, উদ্দীপকে ক্যাপিটাল ব্যাংক আমানত সংগ্রহ ও সুদদান কাজটি করছে।

112

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীৱা বৰ্তমান বিশ্ব অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের প্রধান ও বিশেষ কার্যাবলি, উদ্দেশ্য, সমাজ গঠনে তার ভূমিকা, আমদানি-রপ্তানিতে তার সহায়তা, অর্ণ হাসার, কৃষি ও উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করা যাবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, তহবিল  বিনিয়োগ এবং তার আয়-ব্যয়ের ক্ষেত্র সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারবে।

এই অন্যার পাঠ শেষে আমরা -

  • বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও পরিচিত্তি ব্যাখ্যা করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূল্যায়ন করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারব। 
  • বাণিজ্যিক ব্যাংকের আর ও ব্যরের খাত সমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে

ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ  না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি‌ করে

Lucifer
Lucifer
2 years ago
2.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews