'মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি/দেশী ভাষা উপদেশ মনে হিত অতি' বলতে কবি বংশানুক্রমে বহুকাল ধরে মানুষের এদেশে বাস এবং বাংলা ভাষার প্রচলন ও এ ভাষার কল্যাণের দিকটিকে বুঝিয়েছেন।
'বঙ্গবাণী' কবিতায় কবি বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। মাতৃভাষায় জ্ঞানচর্চা, সাহিত্য রচনা এবং নীতি ও আদর্শ প্রচার অত্যন্ত সহজ ও স্বাভাবিক বলে কবি মনে করেছেন। তিনি দেখিয়েছেন যে, বংশানুক্রমে বহুকাল ধরে মানুষ এদেশে বাস করছে এবং মাতৃভাষা বাংলা ব্যবহার করে আসছে। মাতৃভাষায় মানুষ স্বাচ্ছন্দ্যে, আনন্দে মনের ভাব প্রকাশ করতে পারে। মাতৃভাষা ভাব প্রকাশের সর্বোত্তম বাহন। এ কারণে প্রত্যেক জাতির কাছেই তার মাতৃভাষা অত্যন্ত মূল্যবান এবং সমৃদ্ধ ঐতিহ্য। এই দিকটি তুলে ধরতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!