উদ্দীপকের ছকে নির্দেশিত উপাদানটি হলো ভিটামিন।
ভিটামিন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে এবং বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে। এটি প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এর অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা দেহে তাপ ও শক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না। দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব ও সুস্থ রাখতে ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে। মানবদেহের রোগ সংক্রমণ প্রতিহত, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজননসহ বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ভিটামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সুতরাং মানবদেহের জন্য ভিটামিনের গুরুত্ব অপরিহার্য।
Related Question
View Allপৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!