আর্সেনিক একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ যার দ্বারা পানি দূষিত হলে আর্সেনিকোসিস, ত্বক ও ফুসফুসের ক্যান্সার, পাকস্থলির রোগ ইত্যাদি হয়।
শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাক-সবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজানোর মাধ্যমে তৈরি কাল্পনিক পিরামিডই হলো সুষম খাদ্য পিরামিড। এই পিরামিডের সাহায্যে একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার জন্য প্রয়োজনীয় সুষম খাদ্য তালিকা বাছাই করা যায়।
স্বাস্থ্য রক্ষায় এই পিরামিড অতি গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের X উপাদানটি হলো পানি। পুকুরের পানিকে পরিস্রাবণ ও স্ফুটন প্রক্রিয়ায় রান্নার উপযোগী করা যায়।
পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ধূলা-বালির কণা হতে শুরু করে নানারকম ময়লা আবর্জনার কণা দূর করা হয়। এক্ষেত্রে বালির স্তর বা সূক্ষ্মভাবে তৈরি কাপড়ের মধ্যে দিয়ে পানিকে প্রবাহিত করা হয়। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। এভাবে প্রাপ্ত ধুলাবালিমুক্ত পানিকে স্ফুটন প্রক্রিয়ায় আরও বিশুদ্ধকরণের জন্য স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ধরে পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়।
এভাবেই পুকুরের পানিকে রান্নার উপযোগী করা যায়।
উদ্দীপকের ছকে নির্দেশিত উপাদানটি হলো ভিটামিন।
ভিটামিন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে এবং বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে। এটি প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এর অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা দেহে তাপ ও শক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না। দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব ও সুস্থ রাখতে ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে। মানবদেহের রোগ সংক্রমণ প্রতিহত, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজননসহ বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ভিটামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সুতরাং মানবদেহের জন্য ভিটামিনের গুরুত্ব অপরিহার্য।
Related Question
View Allপৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!