মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূলকথা হলো- "আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ (স.) আল্লাহর রাসুল।" এ কালিমার তাৎপর্য হলো আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারও সামনে মাথানত করা যাবে না। এ কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এ কালিমায় বিশ্বাসী মানুষের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট হয়। সমাজে বিরাজিত বৈষম্য, হিংসা, বিদ্বেষ, পাপাচার, ব্যভিচার, পশুবৃত্তি দূর করে সেখানে সুন্দর পরিবেশ গড়তে প্রয়াসী হয়। তাই মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব অপরিসীম।
Related Question
View Allআকাইদ' কোন শব্দের বহুবচন আকিদা
'আকাইদ' শব্দের অর্থ বিশ্বাসমালা
ইসলামি বিশ্বাসের মূলভিত্তি আকাইদ
ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়
আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দ্বীন বা জীবনব্যবস্থাকে ইসলাম বলা হয়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!